• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)’র উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ যোহর রাজধানীর পুরানা পল্টনস্হ একটি হলরুমে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)’র সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ।
দোয়া মাহফিলের বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, সিনিয়র সাংবাদিক মো: জাকির হোসেন, বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র সহ-সভাপতি নূরে আলম বর্ষণ, যুগ্ন সাধারণ সম্পাদক অয়ন আহমেদ, যুগ্নু সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রোহান, সাংগঠনিক সম্পাদক রুমাজ্জল হোসেন রুবেল, (ডিইউজে)’র নির্বাহী সদস্য রাজু আহমেদ, ফখরুল ইসলাম , সদস্য মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক রাসেল আহম্মেদ, হুমায়ন কবির, মিজানুর রহমানসহ নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- পল্টন দারুস সালাম মসজিদের খতিব মাওলানা তাহসিন।
দোয়া মাহফিল পূর্বে বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে এসে আবার তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে গড়ে তুলতে পারেন সে জন্যই আজকের এই আয়োজন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দল-মত নির্বিশেষে বাংলাদেশের সব মানুষের বিশ্বাস ও আস্থার জায়গায় আছেন। তার সুস্থতা দেশের ও দেশের মানুষের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থতার সহিত নেক হায়াত দান করেন সেই প্রত্যাশা আমাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category