• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হত্যা চাঁদাবাজি-দখলদারিত্ব আর দেখতে চাই না : গাইবান্ধায় শিবির সভাপতি

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : আমরা দেশে আর কোনো হত্যা, চাঁদাবাজি, দখলদারিত্ব দেখতে চাই না। যারা এসব অশুভ রাজনীতির সাথে জড়িত তাদেরকে চিরতরে উৎখাত করতে হবে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশ অপার সম্ভবনার দেশ। এই দেশকে যুব সমাজই উন্নতির দিকে এগিয়ে নিতে পারে। শিবির সভাপতি জাহিদুল ইসলাম গাইবান্ধায় যুব ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা যুব বিভাগ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম আরে বলেন, যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যদি যথাযথভাবে জনসম্পদে রূপান্তর করা যায় তাহলে বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।
জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী ফয়সাল কবির রানার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রাথী সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, মো. আব্দুল করিম, জেলা সেক্রেটারী মাও.া জহুরুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ। সমাবেশ শেষে জামায়াতে ইসলামী মনোনীত জেলার ৫ সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরআগে সকালে গাইবান্ধা সরকারি কলেজে নবীন বরণ ও ছাত্রদের ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category