• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে ডেকে নিয়ে জুয়েলারী ব্যবসায়ীকে গুলি করে হত্যা

মোঃ আল আমিন :
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় প্রাণতোষ কর্মকার নামে জুয়েলারী ব্যবসায়ীকে বাড়ি ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হত্যার ঘটনা ঘটেছে।
নিহত প্রাণতোষ কর্মকার (৪২) বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে ও স্থানীয় নতুন বাজারের জুয়েলারী ব্যবসায়ী। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার হত্যার তথ্য নিশ্চিত করলেও কে বা কারা কী কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষনিক তা জানাতে পারেননি।
নিহতের স্বজনরা জানান, রাত ৮টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত প্রাণতোষ কর্মকারকে দোকান ও লেনদেনের কথা বলে বাড়ি হতে বের হতে বলে। এসময় পরিবারের লোকজনের সন্দেহ হলে বাড়ির বাইরে না গিয়ে কথা বলতে বলেন। তারা তা না শুনে কৌশলে প্রাণতোষকে ডেকে বাড়ির অদূরে দিঘলিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে বুকে গুলি করে পালিয়ে যায়। পরে প্রাণতোষকে স্বজনরা প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসাদ আব্দুল্লাহ খান বলেন, আমাদের হাসপাতালে মৃত আবস্থায় নিয়ে আসা হয়। স্বজনরা বুলেট ইনজুরির কথা বলেছে, তবে ময়নাতদন্ত ছাড়া সঠিক করে বলা যাবে না।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, বাঁশগাড়িতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের ঘটনা ঘটেছে। তবে কি কারণে কারা এই ঘটনা ঘটিয়েছে তার সম্পর্কে জেনে পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category