• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা শ্রমিক দলের সভাপতি আকবার হােসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রউফের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিন নুরুল আমিন বাবুল। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম,এ হাসান। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএরপি নেতা বীরমুক্তিযােদ্ধা জিএম মাওলা বকস, মোস্তাফিজুর রহমান, এফএম মনিরুজ্জামান মনি, মাস্টার জামাল ফারুক জাফরিন, এফ এম মোহররম হোসেন, কামরুল ইসলাম খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মােহতাসিম বিল্লাহ, যুবদল নেতা আবুল কালাম আজাদ কাজল, এহাছানুর রহমান, হাফিজুর রহমান, মােস্তাফিজুর রহমান রাজু,আনােয়ার সাদাত কাজল, শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান, জাসাসের সাধারন সম্পাদক ডাঃ আমিনুর রহমান, ,তাঁতীদলের সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, কপােতাক্ষ কলেজ ছাত্রদলের সভাপতি মামুন হুসাইন, খান সাহেব ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহ,ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ প্রমুখ। দােয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বিএনপি নেতা আহসানুজ্জামান ।

কয়রায় স্থানীয় জনগোষ্ঠির অংশ গ্রহনে অভিযোজন পরিকল্পনা বিষয়ে সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় স্থানীয় জনগোষ্ঠির অংশ গ্রহনে অভিযোজন পরিকল্পনা বিষয়ে ত্রৈ-মাসিক ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১ টায় প্র্যাকটিক্যাল এ্যাকশানের সহযোগিতায় কযরা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসানের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু হুরাইরা খোকন, হরেন্দ্রনাথ সরকার, মাসুম বিল্লাহ, মোঃ শফিকুল ইসলাম, শেখ সোহরাব হোসেন, সেলিনা আক্তার লাইলী, শাহানারা খাতুন, মুর্শিদা আক্তার, প্র্যাকটিক্যাল এ্যাকশনের কমিউনিটি সুপার ভাইজার মোঃ তরিকুল ইসলাম, শারমিন আক্তার, কাজল হোসেন, ডিএসকে কমিউনিটি সুপার ভাইজার নাগিব হোসেন প্রমুখ। সভায় প্রকল্পের বিভিন্ন বিষয় সহ স্থানীয় জনগোষ্ঠির মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহনের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

কয়রা-পাইকগাছা আসনে এনসিপির মনোয়ন প্রত্যাশী শাহজাহান সরদার
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আগামী ত্রয়োদশ সংসদ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী কয়রার বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্র নেতা মোঃ শাহজাহান সরদার। তিনি কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাটমারচর গ্রামের মৃত আঃ রউফ সরদারের পুত্র। ইতি মধ্যে শাহজাহান সরদার এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দেখা করে তার জীবন বৃত্তান্ত জমা দেওয়ার পাশাপাশি মনোনয়ন ফরম পুরন করে তা জমা দিয়েছেন। এনসিপির মনোনয়ন প্রত্যাশী শাহজাহান সরদার এর আগে উত্তর বেদকাশি ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দিতা করেন। এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠন জড়িত থাকার পাশাপাশি ধর্মীয় সংগঠনের সহিত জড়িত রয়েছে। সমাজের অসহায় মানুষের কল্যানে তিনি সব সময় কাজ করে যাচ্ছেন। মনোনয়ন প্রত্যাশী মোঃ শাহজাহান সরদার প্রতিবেদককে বলেন, আমি মনোনয়ন পেয়ে কয়রা- পাইকগাছা এলাকাার মানুষের কল্যানে কাজ করতে চাই। আমি এনসিপির মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে কয়রার টেকসই বেড়িবাঁধ নির্মান করার পাশাপাশি কয়রা সদরে একটি আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স নির্মান করবো। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থ গ্রহন করবো। তিনি মনোনয়ন পাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category