• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরের নতুন জেলা প্রশাসকের সাথে শামীম সাঈদী ও মাসুদ সাঈদীর সৌজন্য সাক্ষাৎ

সোহরাব হোসাইন জুয়েল :
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : গত রবিবার বাদ এশা বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পিরোজপুরের নব নিযুক্ত জেলা প্রশাসক আবু সাঈদ এর সাথে সার্কিট হাউজে সৌজন্য সাক্ষাত করেন। এসময় প্রতিনিধি দলে জেলা আমীরের সাথে পিরোজপুর-১ আসনের এমপি প্রার্থী মাসুদ সাঈদী ও পিরোজপুর-২ আসনের এমপি প্রার্থী শামীম সাঈদী উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক সোহরাব হোসাইন জুয়েল, পৌর আমীর ইছাহাক আলী খান, সদর আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসাইন প্রমুখ। নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে পারস্পরিক পরিচিত হন এবং অনেকক্ষণ অবস্থান করে পিরোজপুরের সামগ্রিক বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। জেলা প্রশাসক নেতৃবৃন্দকে তার সাথে সাক্ষাতের জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সন্তুষ্টি প্রকাশ করেন। জামায়তের পক্ষ থেকেও জেলা প্রশাসনের সকল কর্মকান্ডে সার্বিক সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করা হয়। জেলা প্রশাসক বলেন, আপনারা আমাকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে দেখবেন। উত্তরে জামায়াত আমীরও দায়িত্ব পালনকালে তার পাশে থাকবেন বলে জানান। এরপরে সকলে পরস্পরে করমর্দন করে বিদায় গ্রহণ করেন।
উল্লেখ্য, জেলা প্রশাসক আবু সাঈদ গত ৮ নভেম্বর দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ১৮ নভেম্বর, ২০২৫ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব পদে কর্মরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী আবু সাঈদ প্রশাসনের সহকারী কমিশনার পদে কর্মজীবন শুরু করেন। তিনি ২০১৭-২০১৮ সালে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় নির্বাহী অফিসার পদে নিয়োজিত ছিলেন। এছাড়া টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদেও তিনি দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category