• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিম

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : গাইবান্ধায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং সাংবাদিকদের সাথে পুলিশের সমন্বিতভাবে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার বলেন, সঠিক তথ্য তুলে ধরে সমাজকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাইবান্ধায় সেবামুখী পুলিশিং নিশ্চিত করতে আমরা গণমাধ্যমের সহযোগিতা চাই। তিনি আরও বলেন, অতীতে রাষ্ট্র পুলিশকে ব্যবহার করে তার ইমেজকে ভুলুণ্ঠিত করেছে। আমরা পুলিশের ইমেজ পুণরুদ্ধারের চেষ্টা করছি।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মীরা জেলার বিভিন্ন সমস্যা, বিশেষ করে যানজট, চুরি-ছিনতাই, প্রতারণা ও স্থানীয় ঘটনাবলীর দ্রুত তদন্ত নিয়ে মতামত তুলে ধরেন। সাংবাদিকদের পরামর্শের ভিত্তিতে পুলিশ সুপার পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য; গত শনিবার (২৯ নভেম্বর) মো. জসিম উদ্দীন গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category