কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় স্বাস্থ্য ও পয়ঃনিস্কাশন( শি-টু-সি) বিষয়ে শিশুদের সচেতন করতে অনুষ্ঠিত হয়েছে শিশু প্রচারাঅভিযান। শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১ টায় মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় ডরপের আয়োজনে, চেরাটী ওয়াটারের অর্থায়নে এই প্রচারাঅভিযান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রচারাঅভিযানের উদ্বোধন করেন কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, মাষ্টার আঃ রউফ, মোঃ ফরহাদ হোসেন, ডরপের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ মশিউর রহমান, রাজিয়া সুলতানা, বাজেট মনিটরিং কমিটির সভাপতি মোল্যা মনিরুজ্জামান, স্বাস্থ্য গ্রাম দলের সভানেত্রী স্বপ্না মন্ডল প্রমুখ। দিন ব্যাপি বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, নাটিকা উপস্থাপন, জারী গানের মাধ্যমে সচেতনতা সহ নানা ধরনের অনুষ্ঠানে শত শত শিশুরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। পরে অতিথিরা শিক্ষা মুলক বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

কয়রায় ২ দিন ব্যাপি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন
সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা সিপিপির উদ্যোগে ও জিসিএ প্রকল্প ইউএনডিপির সহযোগিতায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিপির খুলনার উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেন । বিশেষ অতিথি ছিলেন সিপিপির মঠবাড়িয়ার সহকারি পরিচালক মামুনার রশিদ। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, ,ইউপি সদস্য আবু মাসুম বিল্লাহ, আবু হুরাইরা খোকন, হরেন্দ্রনাথ সরকার, শেখ সোহরাব হোসেন, আবুল কালাম শেখ, এস এম শফিকুল ইসলাম, শাহানারা খাতুন, মুর্শিদা খাতুন, সেলিনা আক্তার লাইলী, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ডিএম হেলাল উদ্দিন, হাফেজ মনিরুজ্জামান, মোঃ কামরুল ইসলাম খান, মোঃ ফরহাদ হোসেন, সিপিপির সদস্য মনিরা খাতুন, সাইফুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষনে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ গ্রহন করেন।