• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদী প্রেসক্লাবের নতুন সভাপতি মাখন দাস, সম্পাদক আসাদুল হক পলাশ

মোঃ আল আমিন :
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৭) সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়। এতে মোট ৬১ জন ভোটারের মধ্যে ৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মাখন দাস (৪৩ ভোট) ও সাধারণ সম্পাদক পদে ইউএনবি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আসাদুল হক পলাশ (২৭ ভোট) নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি সম্পাদক কাজী আনোয়ার কামাল, বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি হলধর দাস, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রভাতের জেলা প্রতিনিধি মোঃ সোহেল এস.হোসেন বিপ্লব, কোষাধ্যক্ষ দৈনিক নরসিংদীর বাণীর সম্পাদক মোঃ ফারুক মিয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি আবুল বাশার বাছির, দপ্তর সম্পাদক ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, দৈনিক নরসিংদী সারাদিন পত্রিকার সম্পাদক এ টি এম মোস্তফা (বাবর) ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন ভূঁঞা।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী জজকোর্টের অতিরিক্ত পিপি (পাবলিক প্রসিকিউটর) এডভোকেট কাজী নজরুল ইসলাম। নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক এম.এ মোমেন মিয়া ও নরসিংদী জজকোর্টের এপিপি এ্যাড. খন্দকার মেহেদী হাসান সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category