• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে বিশ্ববিদ্যালয়-কলেজ পড়ুয়া নতুন ভোটারদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড

একেএম শাহজাহান :
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালীতে বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত নতুন ভোটারদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। তরুণদের মধ্যে নির্বাচন ও গণতন্ত্র সম্পর্কে জানার আগ্রহ সৃস্টির লক্ষ্যে শুক্রবার সকালে জেলা শহরের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় নাগরিক সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক এ আয়োজন করে। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, সোনাপুর বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদেরকে নির্বাচন, গণতন্ত্র এবং বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য নিয়ে ৫০টি নৈবেতিক প্রশ্নের উত্তর দিতে দেওয়া হয়। সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন মোঃ লিটন মিয়া, দ্বিতীয় রানার আপ হয়েছেন দেবলীনা রূপকথা, দ্বিতীয় রানার আপ হয়েছেন মারুফাত জাহান। তারা তিনজনই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ তিন কৃতি শিক্ষার্থীকে সনদপত্র, ক্রেষ্ট, প্রাইজবন্ড প্রদান করা হয়। একই সাথে তাদের জাতীয় পর্যায়ে নির্বাচনী অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। সমবেকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর নির্বাচনী অলিম্পিয়াড আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুজন’র নোয়াখালী জেলা কমিটির সহ সভাপতি কবি আখতার জাহান শেলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজন’র জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু। বিষয়ভিত্তিক প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, আইন বিভাগের প্রভাষক মাসউদ আহমাদ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, তরুণ ভোটার ফাহিদা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন’র বেগমগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুনীম ফয়সাল। বক্তাগণ বলেন, ব্যাপক সংখ্যক তরুণ এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে। জীবনে প্রথমবারের মত ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রার্থী ও রাজনৈতিক দল সম্পর্কে ভালোভাবে জেনে-শুনে-বুঝে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী ও দলের সপক্ষে ভোটদানের জন্য তরুণদের উদ্বুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে তরুণদের মধ্যে নির্বাচন ও গণতন্ত্রসহ বিবিধ বিষয়ে জানার আগ্রহ সৃষ্টি করা, তাঁদের মেধা ও মননে বিকশিত করা এবং নাগরিক চেতনাবোধে জাগ্রত করে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ একান্ত জরুরি। আলোচনা পর্ব শেষে অলিম্পিয়ার্ডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণ-বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সব সময় নিজেদের নিয়োজিত রাখার শপথবাক্য পাঠ করেন। শপথবাক্য পাঠ করান সুজন, নোয়াখালীর সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু।ব্যতিক্রমধর্মী এই অলিম্পিয়ার্ডে ইভেন্ট ম্যাজেমেন্ট পার্টনার ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার, এসএইভিও ও আমরা গোলাপ, মিডিয়া পার্টনার ছিলো নোয়ায়ালী অল রাউন্ডার এবং কালচারাল পার্টনার ছিলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ধ্রুপদ।

নোয়াখালীতে সাংবাদিকদের সাথে বিএনপি’র ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহানের মতবিনিময়
একেএম শাহজাহান : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান নিজের নির্বাচনী ইশতেহার নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিয়ম সভা করেছেন। আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের বীর মুক্তিযোদ্ধা সহিদ উদ্দিন কচি মিলনায়তনে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মেনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ আজাদ। পরে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান সাংবাদিকদের সামনে তার নির্বাচনী ইশতেহারের ছাপানো কপি সরবরাহ করেন এবং তিনি নিজে তা পড়ে শুনান। চার পৃষ্ঠার রঙিন ছাপানো ইশতেহারে তিনি নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলায় শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, চিকিৎসা, আইন শৃঙ্খলা, অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এ সময় তিনি নোয়াখালী বিভাগ বাস্তবায়ন, এলাকার অবকাঠামো, সড়ক মেরামত ও সম্প্রসার , জলবদ্ধতা নিরসন, নোয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতিকরণ, জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিতে হাসপাতালগুলোর আধুনিকায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন, তথ্য-প্রযুক্তিতে বিপ্লব, রেললাইন সম্প্রসার সহ বিভিন্ন বিষয়ে কাজ করার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, স্বৈরাচারের অচলায়তন ভেঙে মুক্ত ও গণতান্ত্রিক উত্তরণের পদযাত্রায় দেশ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে অটল অবিচল থেকে ২৪ এর গণঅভ্যুথানের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। দল থেকে মনোনয়ন পাওয়ার পর থেকে দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে আমাদের দল থেকে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যার অংশ হিসেবে আমি আমার আসন নিয়ে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। মোঃ শাহজাহান বলেন, আমাদের নোয়াখালীর মানুষের প্রধান দাবী হচ্ছে নোয়াখালী বিভাগ, আমরা ইতোমধ্যে সেটি নিয়ে কাজ করছি। এ সময় জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহবায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category