• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে অভিবাসন চিরতরে বন্ধ করতে যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, তার প্রশাসন এই প্রক্রিয়াটি বন্ধ করার জন্য কাজ করবে।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফেরাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্প বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ জানান, তিনি ‘অ-নাগরিকদের’ জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন।
তিনি আরও জানান, ‘যারা দেশের শান্তি নষ্ট করে, তাদের নাগরিকত্ব বাতিল করবেন’ এবং ‘যে কোনো বিদেশিকে’ বহিষ্কার করবেন- যদি তারা ‘রাষ্ট্রের জন্য বোঝা হয়, নিরাপত্তার ঝুঁকি তৈরি করে, বা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়’।
প্রেসিডেন্টের এই মন্তব্যের আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসের কাছে গুলিতে এক ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু হয়েছে। তদন্তকারীরা বলছেন, হামলায় একজন আফগান নাগরিক জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। এর ঠিক পরপরই ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category