• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে বিএনপি নেতার জমির ধান পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

মোঃ আল আমিন :
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : রাতের আধারে বিএনপি নেতার ধানের জমিতে খড়সহ ধানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ২৫ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নরসিংদীর মাধবদীতে কাঠালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. ইসহাক মিয়ার ধানি জমিতে ঘটে। রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে স্থানীয়রা আগুন নেভালেও সকাল বেলায় এসে দেখা যায় ধানের মুঠিগুলোতে আবারও আগুন জ্বলছে।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “ধানের মুঠিগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে, ভিডিও চিত্রও পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, কাঠালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. ইসহাক মিয়ার ২৬ শতাংশ জমি থেকে কাটা পাকা ধান সাটানোর জন্য রাখা হয়েছিল। সেই ধানগুলো খড়সহ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে স্থানীয়রাও আতঙ্কে রয়েছেন।
ইউনিয়ন বিএনপি নেতা মো. ইসহাক মিয়া বলেন, “প্রথমে স্থানীয়রাই আগুন দেখতে পান। পরে খবর পেয়ে আমরা গিয়ে নেভাই। কে বা কারা আমার ফসলি জমিতে রাখা ধান–খড় পুড়িয়ে দিয়েছে, তা বলতে পারছি না। রাজনৈতিক ও সামাজিক প্রতিহিংসা থেকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে।” তিনি আরও জানান, “ঘটনা জানালে থানা পুলিশ এসে পরিদর্শন করেছে।”

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শ্রবণপ্রতিবন্ধীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:
সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আবদুল্লাহ আল মামুন (৪৩) নামের এক শ্রবণপ্রতিবন্ধী নিহত হয়েছেন। বুধবার ২৬ নভেম্বর সকাল পৌনে আটটার দিকে বাসাইল রেলগেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আবদুল্লাহ আল মামুন নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগাবন্ধ গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনি নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকায় থেকে থার্মেক্স গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন।
রেলওয়ে পুলিশ, স্বজন ও প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, আবদুল্লাহ আল মামুন শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। আজ সকালে কারখানার উদ্দেশে বাসা থেকে বের হন তিনি। সকাল পৌনে আটটার দিকে বাসাইল রেলগেটসংলগ্ন এলাকায় রেলক্রসিং পার হওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। এ সময় একটি রেললাইনে ‘পারাবত এক্সপ্রেস’ সিলেটের দিকে যাচ্ছিল। আবদুল্লাহ ঢাকামুখী রেললাইনে দাঁড়িয়ে পারাবত এক্সপ্রেস ট্রেনটির চলে যাওয়ার অপেক্ষায় ছিলেন। ঠিক ওই সময়ে ওই রেললাইনে ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকামুখী ‘নরসিংদী কমিউটার’ ট্রেনটি ঢুকে পড়ে।
নরসিংদী কমিউটার ট্রেনটি কাছাকাছি চলে আসার পর ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা আবদুল্লাহ আল মামুনকে বারবার সরে যেতে বলেন। কিন্তু শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় তিনি ডাক শুনতে পাননি। এমনকি ট্রেনের হুইসেলের শব্দও শুনতে পাননি। একপর্যায়ে কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত আবদুল্লাহ আল মামুনের ১০ টুকরা লাশ উদ্ধার করেন।
বাসাইল রেলগেটের গেটম্যান আনোয়ার হোসেন বলেন, নরসিংদী কমিউটার ও পারাবত এক্সপ্রেস ট্রেন দুটি একই সময়ে রেলগেট অতিক্রম করছিল। এতে তিনি হতভম্ব হয়ে পড়েন। ‘ট্রেন আসছে, ট্রেন আসছে’ বলে অনেক ডাকাডাকি করলেও শুনতে পাননি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহুরুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহত ওই শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তির ১০ টুকরা লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে তাঁর লাশটি হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category