• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখন সবচেয়ে জরুরি: জাতিসংঘে চীনা দূত

আন্তর্জাতিক ডেস্ক :
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : গাজায় স্থায়ী যুদ্ধবিরতি অর্জন করাই এখন বড় অগ্রাধিকার। এ কথা জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং। সোমবার নিরাপত্তা পরিষদে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি হলেও স্থিতিশীল শান্তি অনেক দূরে।
ফু ছোং বলেন, যুদ্ধবিরতির মধ্যেও সহিংসতা থামেনি এবং ইসরায়েল চারশবারেরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে, যার ফলে তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তিনি বলেন, যুদ্ধবিরতি মানে সব ধরনের হামলা সম্পূর্ণভাবে বন্ধ হওয়া। সব পক্ষকেই আন্তরিকভাবে এটি মেনে চলতে হবে।
চীনা প্রতিনিধি আরও বলেন, গাজার মানবিক পরিস্থিতি এখনও নাজুক। সাহায্য প্রবেশে নানা বাধা রয়েছে। ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে সীমান্তপথ খুলে দেওয়া এবং সাহায্য সংস্থার ওপর বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানান তিনি।
ভবিষ্যতে গাজা সংক্রান্ত যেকোনো ব্যবস্থা ফিলিস্তিনিদের মতামত ও তাদের আত্মশাসনের নীতিকে গুরুত্ব দিয়ে নির্ধারণ করতে হবে বলেও মন্তব্য করেন ফু ছোং।
চীনা প্রতিনিধি বলেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের সংগ্রামকে চীন সবসময় দৃঢ়ভাবে সমর্থন করে আসছে এবং ফিলিস্তিন প্রশ্নের দ্রুত, ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানে চীন কাজ করে যাবে। সূত্র: সিএমজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category