• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জামায়াত বিজয়ী হলে স্বপ্নের কয়রা গড়ে তোলা হবে : মাওলানা আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সবুজবাংল২৪ডটকম, কয়রা (খুলনা) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্বপ্নের কয়রা উপজেলা গড়ে তোলা হবে। কয়রাবাসীর এই দীর্ঘদিনের আকাঙ্খা পূরণে জামায়াতে ইসলামী কাজ করতে বদ্ধপরিকর। তিনি এলাকার জনগণের প্রতি সমর্থন জানিয়ে বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তবে দলমত নির্বিশেষে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি আধুনিক, উন্নত এবং সমৃদ্ধ কয়রা গড়ার কাজে আমি আত্মনিয়োগ করব। সোমবার (২৪ নভেম্বর ) বেলা ১১টায় কয়রার বাগালী ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাগালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বাগালী ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুল হামিদের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক শরিফুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামী’র সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ, জেলা সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের খুলনা জেলা দক্ষিণের সেক্রেটারি অয়েজকুরুনী প্রমুখ।


কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা বিষয়ে মিডিয়া এ্যাডভোকেসি
সবুজবাংল২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে অভ্যন্তরীণ অভিবাসন,স্থানচ্যুতি জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষায় অন্তভুক্তি করার উপর মিডিয়া এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কারিতাসের ডিআরআর ও সিসিএ প্রকল্পের সহযোগিতায় এই এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুল বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইন্সটিটিউটের সহকারি অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ ইব্রাহিম হোসেনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ, সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, শেখ হারুন অর রশিদ, মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, ইমতিয়াজ উদ্দিন মাষ্টার আঃ রউফ, মোঃ কামাল হোসেন, তরিকুল ইসলাম, শহিদুল্যাহ শাহিন,আব্দুল খালেক, মোঃ ফরহাদ হোসেন, ইউপি সদস্য আবু হাসান, কারিতাসের মাঠ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, এনজিও প্রতিনিধি মোঃ আঃ ছালাম, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আঃ মান্নান, ফালগুনী রানী মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category