• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু

মোঃ আল আমিন :
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো এক গৃহবধুর। সোমবার ২৪ নভেম্বর সকালে নরসিংদীর মাধবদী থানার শেখেরচর বাবুরহাট এলাকার যুবক সানীর স্ত্রী সুমাইয়া আক্তার (২৪) প্রাণ হারায় এ ঘটনায়। ঘটনায় জানাগেছে, সোমবার ভোরে স্বামী সানীর মোটরসাইকেলে চড়ে স্বামী-স্ত্রী দু’জনে তাদের ছেলেকে স্কুলে পৌছে দিয়ে ফেরার পথে নরসিংদীর মাধবদী মদনগঞ্জ রেললাইনেরর ৬ নং ব্রিজ এলাকায় মোটরসাইকেল চলন্ত অবস্থায় স্ত্রীর শরিরের ওড়না মোটরসাইকেলের পেছনের চাকায় পেঁচিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এসময় স্ত্রী সুমাইয়া আক্তার মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গিয়ে মারাত্নক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। পরে ঘটনাস্থল থেকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হাসপাতাল সুত্রে জানায়, সকালে তারা ছেলেকে স্কুলে পৌঁছে দিতে মোটরসাইকেল যোগে রওনা হন। মদনগঞ্জ সড়কের ৬ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেলের পেছনের চাকার সঙ্গে সুমাইয়ার ওড়না পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে তিনি নিচে পড়ে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। এতে তার ঘাড় ভেঙে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category