• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় জেলা তথ্য অফিসের উদ্যোগে বোয়ালী ইউনিয়নে উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : গাইবান্ধা জেলা তথ্য অফিসের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর ২০২৫ দ্বিতীয় প্রান্তিকে তারুণ্য নির্ভন উন্নত-সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের মধ্যে ফলিয়া গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) জেলা তথ্য অফিসের আয়োজনে এ উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী (অ.দ.)। এতে আরো বক্তব্য রাখেন বোয়ালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাপলা বেগমসহ অন্যান্যরা। এসময় অত্র এলাকার বিভিন্ন শ্রেনীপেশার নারী পুরুষগণ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকটির সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিস গাইবান্ধার সাইন অপারেটর মাসুদুর রহমান মাসুদ।

পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা জেলায় নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা’র সাথে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
তিনি তাঁর বক্তব্যে বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও চলমান সমস্যাগুলো সমাধানে সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতা-পরামর্শ নিয়ে সমস্যা দূরীকরণ ও উন্নয়ন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমান জেলা ও উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ-এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন আহমেদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আাহাদ লাজু, উপজেলা জামায়াতের আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তাফা, আমলাগাছী ভূবন মহন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল মাজেদ সরকার, পশ্চিম মির্জাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা আ.ন.ম জাহিদুল ইসলাম, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক শাহ আলম সরকার, মডেল প্রেস ক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা ও খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মশফিকুর রহমান মিলটন প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষকমন্ডলী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এরআগে পলাশবাড়ী আগমনে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ও থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category