• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ গোলাম রব্বানী। তিনি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভায় মিলিত হন। শনিবার (২২ নভেম্বর) বেলা ১১ টায় কযরা উপজেলা প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মতবিনিময় সভায় তিনি বলেন, আমি মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হতে পারলে কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মান, সদরে হাসপাতাল, সুন্দরবন কেন্দ্রীক পর্যটন নির্মান, কয়রা সদরে মিনি স্টেডিয়াম, জেলে বাওয়ালীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন, বনদস্যু নির্মুল, অবহেলিত দক্ষিন বেদকাশি ইউনিয়নে পরিবেশ বান্ধব কলকারখানা ব্যবস্থা গ্রহন সহ কয়রা পাইকগাছা আধুনিক করনে কাজ করা হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তি খুলনা জেলা সংগঠক নুরুজ্জামান হোসেন, জুলাই আন্দোলনের চোখ হারানো জুলাই যোদ্ধা বুলবুল আহমেদ, জুলাই যোদ্ধা আলতাফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক আজারুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারুফ বিল্যাহ,এনসিপির কর্মি শিক্ষক দিপক কুমার মিস্ত্রি, মোমতাজুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category