• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীর মাধবদীতে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৪ আহত ৭৭

মোঃ আল আমিন :
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নরসিংদী ও মাধদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও চারজনের প্রাণহানি সহ মোট ৭৭ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতরা হলেন, নরসিংদী শহরতলীর গাবতলি এলাকার দেলোয়ার হোসেনের শিশু সন্তান হাফেজ ওমর (৮), চিকিৎসিধিন অবস্থায় তার পিতা দেলোয়ার, পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূইয়া (৭৫) ও ভুমিকম্পে ডাঙ্গা এলাকায় হৃদযন্ত্র বন্ধ হয়ে নাসির উদ্দিন নামে এক ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া যায়। এবিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখতে জেলা প্রশাসক নিজস্ব কন্ট্রোল রুম খুলেছেন।
জেলা প্রশাসকের বরাত দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান জানান, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদী ও পলাশ উপজেলার ঘোড়াশালের মধ্যবর্তী অঞ্চলে ভূমিকম্প ঘটে। প্রাথমিক তথ্যমতে ভূমিকম্পে আতংকিত হয়ে হুড়োহুড়ি করে উঁচু ভবন থেকে নামতে গিয়ে জেলার বিভিন্ন স্থানে শতাধিক লোকজন আহত হয়েছে এবং এখন পর্যন্ত চার জন নিহত হয়েছে। এর মধ্যে নরসিংদী শহরতলী গাবতলিতে নির্মাণাধীন ভবনের মালামাল নিচে পড়ে ৪ জন আহত হয়। তন্মধ্যে মারাত্মকভাবে আহত দুই জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হলে আহত দুইজনকে কর্তব্যরত চিকিৎসক শিশু হাফেজ ওমর (৮) ও তার পিতা দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। অপরদিকে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়ন এর মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূঁইয়া (৭৫) নামে এক বৃদ্ধ মাটির ঘরের নিচে চাপা পড়ে মৃত্যু বরণ করেন। তিনি আরও জানান, বিস্তারিত তথ্যের জন্য ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে কার্যক্রম চলমান রয়েছে এবং জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
এদিকে নরসিংদী সুপার মো. মেনহাজুল আলম ভূমিকম্পে আহতদের দেখতে এবং তাদের খোঁজখবর নিতে হাসপাতাল সহ আহত পরিবারের মাঝে ছুটে যান। এসময় তিনি পুলিশের সকল ইউনিটকে দুর্যোগের মুহূর্তে দ্রুত সময়ের মধ্যে সহায়তা, চিকিৎসা সেবা, রক্তদান ও সুরক্ষা করতে নির্দেশ প্রদান করেন। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) নামে মার্কিন এক গবেষণায় জানা গেছে, বাংলাদেশের ভূমিকম্পের রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭ আর এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী শহর থেকে প্রায় ১০ কি.মি. দূরে মাধবদী ও পলাশের মধ্যবর্তী স্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category