• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইটালী যাত্রায় ভূমধ্য সাগরে আবারও ঝরলো ২ তাজা প্রাণ, নিখোঁজ ৬

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ননীক্ষির গ্রামে অবৈধ পথে ইটালী যাত্রায় ভূমুধ্য সাগরে আবারও ঝরলো ২ প্রান। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। এ ঘটনায় একই গ্রামের আরও ৬ জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে সরেজমিনে এমন দৃশ্য চোখে পড়েছে। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানাগেছে, পশ্চিম লওখন্ডা গ্রামের জাহিদ শেখের ছেলে আনিস শেখ ও একই গ্রামের আকোব আলী শেখের ছেলে এনামুল শেখ ভূমুদ্য সাগরে ট্রলার ডুবিতে নিহত হয়েছে। যাদের এখনো কোন খোঁজ পাওয়া যায়নি তারা হলেন, পশ্চিম লওখন্ডা গ্রামের আওলাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ, একই গ্রামের হায়দার শেখের ছেলে ধলা শেখ, ইকরাম মীনার ছেলে দুলাল মীনা, হায়দার মীনার ছেলে আশিক মীনা, খালেক মোল্যার ছেলে সোহেল মোল্যা ও কাশালিয়া ইউপির গুনহর গ্রামের হাফিজ মীনার ছেলে নিয়াজ মীনা।
নিহত এনামুল শেখের পিতা আকোব আলী শেখ জানান, আমার ছেলে এনামুল শেখকে নিয়ে বৃহস্পতিবার রাতে লিবিয়ার আল খুমস উপকূল অঞ্চল থেকে একটি বোট যাত্রা শুরু করে। পরে কোষ্টগার্ড তাদের তাড়া করলে নৌকাটি ডুবে আমার ছেলে ঘটনাস্থলে নিহত হয় বলে তিনি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গত ১ মাস আগে ২১ লাখ টাকার বিনিময়ে মাদারিপুরের দালাল এনামুলের মাধ্যমে আমার ছেলেকে লিবিয়া পাঠাই। একমাস পরে তাকে গেম দিয়েছে। ২১ লাখ টাকার বিনিময়ে আমার ছেলে লাশ হলো। সরকারের কাছে দাবি আমার ছেলের লাশটা দেশে আনতে ব্যবস্থা করে দিন।
উল্লেখ ১৪ নবেম্বর রাতে লিবিয়ার আল খুমজ এলাকায় ভূমধ্য সাগরে নৌকাডুবিতে ৪ বাংলাদেশীর মৃত্যু ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category