• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুব কর্মশালা ও খাল পরিছন্ন কার্যক্রম

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় ইকোসিস্টেম কার্যক্রম পুনরুদ্ধার বিষয়ে যুব কর্মশালা ও খাল পরিছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লু-ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্প ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের আয়োজনে ও অক্সফ্যাম ইন বাংলাদেশের এবং অস্ট্রোলিয়ান এইডের সহযোগীতায় এই যুব কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীববৈচিত্র্য রক্ষা, নদী-খাল ব্যবস্থাপনা এবং টেকসই পরিবেশ গঠনে তরুণদের ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়। এসময় বক্তারা বলেন, উপকূলের জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে যুব সমাজকে সম্পৃক্ত করতে না পারলে ভবিষ্যত প্রজন্ম হুমকির মুখে পড়বে। ইকোসিস্টেম পুনরুদ্ধার এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। আলোচনা সভা শেষে আগামী ১ বছরের কর্ম পরিকল্পনা অনুযায়ী উপজেলা সদরের অভ্যন্তরে গাংড়ামারি খাল প্লাষ্টিক পলিথিন দূষন রোধ ও স্বাভাবিক পানির প্রবাহ বন্ধ হওয়ায় যুবকদের সম্পৃত্ত করে পরিচ্ছনতা অভিযান পরিচালনা করা হয়। কোডেকের ফিল্ড অফিসার গাজী ফারুখ হোসেনের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার সুজাউদ্দৌলা, কোডেকের প্রকল্প প্রজেক্ট ম্যানেজার মোঃ সোহরাব হোসেন,প্রাইভেট সেক্টর এ্যনহাসমেন্ট অফিসার রাসেল আমিন, যুব সদস্য ফরহাদ হোসেন, আমিরুল ইসলাম,আশিকুজ্জামান, খাদিজা সুলতান,সবুজ আমিনুর জিয়াউর রহমান,প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category