• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে ৬০ হাজার ইয়াবাসহ যুবক আটক

মাইনুল ইসলাম :
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুর শহর থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার শহরের একটি মার্কেট থেকে মিজানুর জামান (৪৮) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মৃত নূরুজ্জামান ফকিরের ছেলে। রোববার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম এবং উপ-পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের কাপুরিয়াপট্টি এলাকার একটি মার্কেটের চতুর্থ তলায় অভিযান চালায়। সেখানে মিজান একটি কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিল এবং ইয়াবার কারবার করছিল। ওই কক্ষ থেকে প্যাকেটে মোড়ানো ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোঃ মহিদুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করবেন।
পিরোজপুরে উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় চালান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category