• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় জনপ্রতিনিধিদের সাথে বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর মত বিনিময়

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ ( পাইকগাছা -কয়রা) আসনে বিএনপির ধানের শীষ প্রতিকের মনোনিত প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বরদের সাথে মত বিনিময় করেছেন। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় কয়রা সদর ইউনিয়নে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য মনিরুল হাসান বাপ্পী উপস্থিত ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের কাছে ভোট প্রার্থনা করার পাশাপাশি সার্বিক সহযোগিতা কামনা করেন। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, বিএনপি নেতা সরদার মতিয়ার রহমান, মোস্তাফিজুর রহমান, মোঃ মহররম ফকির, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল মীর, জেলা মহিলা দল নেত্রী নিঝুম সুলতানা, উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্যাহ, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, হরেন্দ্রনাথ সরকার, আবুল কালাম শেখ, মিজানুর রহমান কোহিনূর, মাসুম বিল্লাহ, শফিকুল ইসলাম সানা, নাজমুচ্ছাদাত, আবু হুরাইরা খোকন, সেলিনা আক্তার লাইলী, শাহানারা খাতুন, মুর্শিদা আক্তার প্রমুখ।

সুন্দরবনে ভদ্র টহল ফাঁড়ির অভিযানে অবৈধ হরিণ ধরার ফাঁদ সহ নৌকা জব্দ
নিজস্ব প্রতিনিধি :
সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ ভদ্রা বন টহল ফাঁড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিচ অবৈধ হরিণ ধরার ফাঁদ সরঞ্জাম সহ নৌকা জব্দ করেছে। জানা গেছে গত বুধবার বিকাল ৪ টার সুন্দরবনের মানকির খাল এলাকায় অভিযান চালিয়ে এই হরিণ ধরার ফাঁদ সহ নৌকা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন ভদ্রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন হোসেন। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category