সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বিকালে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর জেলা জামায়াতের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক। আরো উপস্থিত ছিলেন পৌর আমীর ইসহাক আলী খান, সদর আমীর সিদ্দিকুর রহমান, সদর সেক্রেটারি আরিফ মিয়া, মাওলানা শওকত আলী, আনসারুজ্জাম হালিম প্রমুখ। মিছিলের শুরুতে সংক্ষিপ্ত জেলা সেক্রেটারী। জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী অংশগ্রহণ করেন।