• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় ৩ শ পিচ হরিণ ধরার ফাঁদ সহ নৌকা আটক

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ হায়াতখালী বন টহল ফাঁড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে ৩ শ পিচ হরিণ ধরার ফাঁদ সহ ১ টি নৌকা আটক করেছে। গত বুধবার সকাল ৮ টার দিকে সুন্দরবনের ছোট কালিরখাল এলাকায় অভিযান চালিয়ে এ সকল হরিণ ধরার ফাঁদ সহ নৌকা আটক করা হয়। অভিযান পরিচালনা করেন হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া এর সাথে জড়িত ব্যাক্তিদের চিহৃিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রকল্প অভিজ্ঞতা বিনিময় সফর
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের আর,এইচ,এল প্রকল্পের উদ্যোগে এক অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় এই অভিজ্ঞতা সভা অনুষ্ঠিত হয়। সফরে অংশগ্রহন করেন রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) ও নবলোক পরিষদের আর,এইচ,এল প্রকল্পের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকল্পের উপকারভোগী সদস্যরা। জাগরনী চক্র ফাউন্ডেশনের প্রকল্প সমন্য়কারি মোঃ ইউসুফ আলী জানান, এ সফরের উদ্দেশ্য ছিল আধুনিক ও জলবায়ু পরিবর্তন সহনশীল প্রযুক্তি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন। যাতে করে অংশ গ্রহণ কারীগণ আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ, মাঁচা পদ্ধতিতে ছাগল পালন এবং জলবায়ু পরিবর্তন সহনশীল বসতবাড়ি পরিদর্শন করে বাস্তব অভিজ্ঞতা কাজে লাগাতে পারে । এ সময় আগত উপকারভোগী সদস্যরা মাঠ পর্যায়ে উপকারভোগীদের অভিজ্ঞতা শোনেন এবং উদ্ভাবনী উদ্যোগ সমূহ প্রত্যক্ষ করেন। সফর শেষে মত বিনিময় সভায় অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সফর ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা পালন করবে বলে আশ্বাস প্রদান করেন। উপস্থিতিতরা আয়োজক কারী প্রতিষ্ঠান জাগরণী চক্র ফাউন্ডেশন ধন্যবাদ জানান। উল্লেখ্য এই প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন সহনশীল আবাসন ও টেকসই জীবিকায়ন উন্নয়নে তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category