সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, এবারের নির্বাচন হবে মানুষের মৌলিক আকাঙ্ক্ষা পুরনের নির্বাচন। এবারের নির্বাচন কোনো গতানুগতিক নির্বাচন নয়। এই নির্বাচন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা পূরণের নির্বাচন। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকারের পক্ষে ভোট দিতে পারি তবেই একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বুধবার (১২ নভেম্বর ) বিকাল ৪ টায় কয়রা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, ৫ আগস্টের পর থেকে জনগণের ওপর নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও হত্যার ধারাবাহিকতা বজায় রাখতেই একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির নির্বাচনের বিরোধিতা করে আসছে। জুলাই বিপ্লবের অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই’। পিআর পদ্ধতিতে নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কয়রা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি মোল্যা আব্দুল আজিজের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ রজব আলী মল্লিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, কয়রা উপজেলা জামায়াতের আমীর ও কয়রা সদর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি শেখ সায়ফুল্লাহ, সহকারি সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্যা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমীর গাজী মিজানুর রহমান, সেক্রেটারি প্রভাষক নুরুজ্জামান,প্রভাষক কমলেশ মন্ডল, শিক্ষক দুঃখী রাম মন্ডল, নিরঞ্জন মন্ডল, বনমালী মন্ডল, ব্রজেন্দ্রনাথ মন্ডল প্রমুখ।
কয়রায় ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষনার দাবিতে মানববন্ধন
কয়রা (খুলনা) প্রতিনিধি : জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলবাসীর অধিকার ও ন্যায্যতার কথা বলি; উপকূলের সংকট ও সম্ভবনার কথা বলি। এই স্লোগানকে সামনে রেখে কয়রার শাকবাড়িয়া নদীর চরে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। ঘূর্ণিঝড়ে প্রয়াত উপকূলবাসীকে স্মরণ করে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি জানানো হয়েছে এই কর্মসূচি থেকে। বুধবার (১২ নভেম্বর) কোস্টাল এইড সংগঠনের উদ্যোগে বিকাল ৪ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। উপকূলের বিপুল জনগোষ্ঠী জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখছে। তার সত্ত্বেও উপকূলের লক্ষ লক্ষ মানুষ চরম ঝুঁকিতে রয়েছে। জলবায়ু বিরূপ পরিবর্তনের ফলে এই ঝুঁকি দিন দিন বাড়ছে। উপকূলের বহু এলাকা অরক্ষিত থেকে যাচ্ছে যুগের পর যুগ। তারা বলেন, উপকূলবাসীর স্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয়ভাবে একটি দিবস ঘোষণা এখন সময়ের দাবি। উপকূল দিবস ঘোষণা করা হলে সরকার, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যমসহ বিভিন্ন মহলে উপকূলের গুরুত্ব বাড়বে। এর মাধ্যমে উপকূলের সুরক্ষা ও সেখানকার জনগোষ্ঠীর অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। কোস্টাল এইড সংগঠনের কয়রার সমন্বয়ক মোঃ সাইফুল্লাহ আল হেলালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, কয়রা ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক মোঃ আঃ আলিম, আইসিডির কো-ফাউন্ডার আশিকুজ্জামান আশিক, মোঃ ফরহাদ হোসেন, মুন্ডা কমিউনিটির টিম লিডার রতন মুন্ডা, প্রজনজিত মুন্ডা প্রমুখ।
কয়রায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সমম্বয় সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি ( সিএসএমসি) সদস্যদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকাল ৩ টায় ৬নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের সহযোগীতায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে মুল বিষয়ের উপর বক্তব্য রাখেন জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মহিমা আক্তার। আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র মন্ডল, মহিলা ইউপি সদস্য মুর্শিদা খাতুন, স্বেচ্ছাসেবক মিজানুর রহমান লিটন, ফরহাদ হোসেন, আশিকুজ্জামান আশিক, গাজী গিয়াস উদ্দিন, আমিরুল ইসলাম, আমেনা খাতুন প্রমুখ। সভায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ গ্রহন করেন।