• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অভিযোগে ৩ টি নৌকা জব্দ

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা(খুলনা) : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কয়রা বন টহল ফাঁড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে বিষ প্রয়োগে মাছ ধরার অভিযোগে ৩ টি নৌকা জব্দ করেছে। এ সময় নৌকা হতে ৩ বোতল কীটনাশক, অবৈধ ভেশাল জাল,বরফ সহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। জানা গেছে গত ১০ নভেম্বর
রাত ২ টার দিকে কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বজল মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে আড়ুয়া শিবসা নদীর নাকজোড়া খাল এলাকা হতে এ সকল নৌকা জব্দ করা হয়। বন কর্মকর্তা স্বজল মজুমদার বলেন, জব্দকৃত ৩ টি নৌকায় ১০ জরের বেশি জেলে ছিল বলে ধারনা করা হয়েছে। এরা বিষ প্রয়োগে মাছ শিকারের পাশাপাশি হরিণ শিকার করে থাকে। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে নৌকায় থাকা জেলেরা লাফ দিয়ে গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category