• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে এক নারীকে বাঁচাতে গিয়ে ২ তরুণের মৃত্যু

একেএম শাহজাহান :
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ীতে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী দু’তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বারাহিপুর গ্রামের শাহরিয়া সহিদ (২০) ও মোশারফ হোসেন (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেলযোগে সহিদ ও মোশারেফ চৌমুহনীর উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রাপথে মোটরসাইকেলটি চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় পৌঁছলে এক নারী পথচারী হঠাৎ রাস্তা অতিক্রম করার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যান। আরেকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এক পথচারী নারীকে বাঁচাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া আমার দেশকে জানান এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দু’জনের একজন ঘটনাস্থলে অপরজন স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যায়। দু’জনের লাশ সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কবিরহাটে রাজনৈতিক সকল প্রোগ্রাম বয়কট সাংবাদিকদের
একেএম শাহজাহানঃ বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে, কবিরহাটে রাজনৈতিক প্রোগ্রামকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে বৈষম্য ও অশোভনীয় আচরণ করছে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ। এই প্রেক্ষাপটে নোয়াখালীর কবিরহাট উপজেলায় কর্মরত সাংবাদিকরা আজ (১১ নভেম্বর) থেকে সকল রাজনৈতিক প্রোগ্রাম বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কবিরহাট মফস্বল সাংবাদিক ফোরামের অফিসে এনটিভি অনলাইন/ডিজিটাল প্রতিনিধি মোঃ আবদুল্যাহ চৌধুরীর সঞ্চালনায় একটি জুরুরি বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর, আমাদের সময়, সকালের সময়, মানব জমিন, ইনকিলাব, জনবানী, আলোকিত প্রতিদিন, মুভি বাংলা টিভি, বাংলানিউজ, নোয়াখালী প্রতিদিন, দৈনিক দিশারী, নয়া পৃথিবী, চ্যানেল নোয়াখালী, অনলাইন নিউজ গণমাধ্যম ২৪, কবিরহাট টুডে সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স এবং অনলাইন মিডিয়ার জেলা-উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আলোচনা ক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, যে কবিরহাট উপজেলায় কোন রাজনৈতিক প্রোগ্রামে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আর কোনো সাংবাদিক অংশগ্রহণ করবেন না। সাংবাদিকদের পক্ষ থেকে অনুষ্ঠানের সভাপতি মোঃ রেজাউল হক বলেন, “আমরা রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ না করলেও সাধারণ সংবাদ কাভারেজ, সামাজিক ইভেন্ট, দুর্ঘটনা, শিক্ষা, সংস্কৃতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খবর কাভারেজ অব্যাহত রাখবো। আমাদের মূল লক্ষ্য হলো সাংবাদিকদের সম্মান নিশ্চিত করা এবং জনগণকে সঠিক তথ্য পৌঁছে দেওয়া।” সাংবাদিকরা আশা প্রকাশ করেছেন, সকল রাজনৈতিক ব্যক্তিধারা ভবিষ্যতে সাংবাদিকদের সম্মান নিশ্চিত করবেন, যাতে উপজেলা ও সমাজে তথ্যের সঠিকতা ও স্বচ্ছতা বজায় থাকে।

পদোন্নতির দাবিতে নোয়াখালীতে সাধারণ শিক্ষা ক্যাডারদের মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি : বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২ থেকে ৩৭তম ব্যাচের প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও (এঙ) জারির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং প্রেসক্লাবের শহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, নোয়াখালী জেলা ইউনিট।
সংগঠনের সদস্য সচিব আজগর হোসাইনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলাইমান, নোয়াখালী সরকারি কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন, সেনবাগ সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, নোয়াখালী সরকারি কলেজের প্রভাষক ফারহানা ইয়াসমিন এবং চৌমুহনী সালেহ আহমদ কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলমসহ জেলার বিভিন্ন সরকারি কলেজের প্রভাষকবৃন্দ।
বক্তারা বলেন, সরকার আসে, সরকার যায়, কিন্তু শিক্ষাক্ষেত্রে বৈষম্যের অবসান হয় না। যোগ্য প্রভাষকরা বছরের পর বছর পদোন্নতির অপেক্ষায় আছেন। ৫ বছরের পদোন্নতি পেতে এখন ১২ বছরও লেগে যাচ্ছে- যা শুধু বৈষম্য নয়, সামাজিকভাবে হেয় করার শামিল। তারা দাবি জানান, দ্রুততম সময়ে পদোন্নতি সংক্রান্ত সভা সম্পন্ন করতে হবে, আগামী ১২ নভেম্বরের মধ্যে ৩৭তম ব্যাচ পর্যন্ত সব যোগ্য প্রভাষককে ভুতাপেক্ষ পদোন্নতির জিও জারি করতে হবে, সুপারনিউমারির পদ সৃষ্টি করে পদোন্নতি নিশ্চিত করতে হবে; এবং শিক্ষা ক্যাডারের পদোন্নতি সমস্যার স্থায়ী সমাধানের জন্য দ্রুত পদ আপগ্রেডেশন করতে হবে।
বক্তারা আরও সতর্ক করে বলেন, দাবিগুলো বাস্তবায়িত না হলে আগামী ১৬ নভেম্বর থেকে ঘড় চৎড়সড়ঃরড়হ ঘড় ডড়ৎশ কর্মসূচি পালনসহ লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করা হবে। চাহিদা বাস্তবায়নে না হলে সারা দেশে সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষকদের কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category