• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক :
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : দিল্লির লালকেল্লার কাছে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় একটি গাড়িতে এই উচ্চক্ষমতার বিস্ফোরণ ঘটে। এরপর আশপাশের তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায় এবং সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দিল্লি পুলিশের সূত্র জানিয়েছে, এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। হতাহতের বিষয়টি লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিশ্চিত করেছে। যেখানে আহতদের চিকিৎসা চলছে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় আমরা ফোন পাই।
প্রায় ২০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে, যা সাধারণত বছরজুড়েই পর্যটকে ভরপুর থাকে।
বিস্ফোরণের ধরণ এখনো জানা যায়নি। ফরেনসিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের দল ঘটনাস্থলে পৌঁছাচ্ছে বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য।
লালকেল্লা পুরনো দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এবং এটি রাজধানীর অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটনকেন্দ্র।
এক প্রত্যক্ষদর্শী জানান, আমি বাড়ির ছাদে ছিলাম, তখন দেখি বিশাল আগুনের গোলা উঠছে। শব্দটা এত জোরে হয়েছিল যে আশেপাশের ভবনের জানালাগুলো কেঁপে ওঠে।
আরেকজন বলেন, আমি গুরদুয়ারায় ছিলাম, হঠাৎ খুব জোরে শব্দ শুনি। বুঝতেই পারিনি কী ঘটেছে, শব্দটা ছিল ভয়ঙ্কর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category