সবুজবাংলা২৪ডটকম, মুন্সীগঞ্জ : সোমবার মুন্সিগঞ্জ-২ আসনের টংঙ্গিবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের ৫, ৬ ও ৮ নং ওয়ার্ডের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের জনগণ এখন স্বাধীনতা ও গণতন্ত্রের মুল্য জানে, তাই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের স্থান হবেনা। স্বৈরাচার, দমন-পীড়ন ও মৌলিক অধিকারবিরোধী সব শক্তির বিরুদ্ধে জনগণ এখন দৃঢ়ভাবে দাঁড়াবে।
তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় নাগরিক ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। স্বচ্ছ নির্বাচন, জবাবদিহিমূলক প্রশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠাই মুক্ত সমাজের ভিত্তি। বাংলাদেশ এগিয়ে যাবে কেবল মানবাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্রের আলোকেই।
উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলার শুরা সদস্য ও মুন্সিগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা হেমায়েত উদ্দিন, ধীপুর ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান, ৫ নং ওয়ার্ডের সভাপতি আমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ চন্নু, ৮ নং ওয়ার্ডের সভাপতি মোঃ কামাল উদ্দিন, সেক্রেটারি ফয়সাল আহমেদসহ স্হানীয় জামায়াত কর্মী ও সমর্থক বৃন্দ।