সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় মিথ্যা অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় কয়রাা উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ৪নং কয়রা গ্রামের মৃত উজির গাজীর পুত্র মোঃ আঃ রহিম গাজী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ৯ নভেম্বর স্থানীয় প্রেসক্লাবে ৪নং কয়রা গ্রামের মোজাফফরের স্ত্রী সাজিদা বেগম আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমাদেরকে হয়রানি করার জন্য তারা মিথ্যা অভিযোগ করে এই সংবাদ সম্মেলন করেছেন। তিনি আরও জানান, প্রকৃত ঘটনাটি হলো যে, আমাদের ২ জনের বাস্তভিটায় ৮ শতক জমি রয়েছে। তার মধ্য আমাদের দখলে রয়েছে ৬ শতক আর আমার প্রতিপক্ষ সাজিদা বেগমদের দখলে রয়েছে ২ শতক। তবে বাস্তভিটার জমির সাথে যে যার অংশে কিছু খাস জমি রয়েছে। ঐ খাস জমির সব তারা দখলে নিতে চায়। আমরা তাতে বাধা প্রদান করলে তারা আমাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করছে। আমরা তাদের কোন জায়গা দখল করেনি। এ ব্যাপারে কয়রা থানা পুলিশ, যৌথ বাহিনীর নিকট অভিযোগ করলেও তারা শুনা বুঝা করে মিমাংসা করে দিয়েছে। তার পরেও তারা মিথ্যা অভিযোগ করে করে হয়রানী করছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অভিযোগর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রকৃত ঘটনাটি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।
কয়রায় কালনা মহিলা আলিম মাদরাসায় নবীনবরণ
কয়রা (খুলনা)প্রতিনিধি : এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী কালনা মহিলা আলিম মাদরাসায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষাবর্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষিত মা, আলোকিত জননী’ স্লোগানকে সামনে রেখে সোমবার, ১০ নভেম্বর, সকাল ১০টায় মাদরাসার সুপরিসর মিলনায়তনে এই মনোজ্ঞ আয়োজন সম্পন্ন হয়। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মাদরাসা প্রাঙ্গণে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। অনুষ্ঠানে নবীনবরণ ও উদ্বোধনী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মুহাঃ মিজানুর রহমান, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক অবঃ মোঃ মোফাজ্জল হোসেন, কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ঘুগরাকাটি ফাজিল স্নাতক মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ গোলাম সারওয়ার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা একেএম আজহারুল ইসলাম এবং কয়রা উপজেলার সকল মাদরাসার সুপার ও প্রিন্সিপালগণ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন,
”জ্ঞানার্জনের মাধ্যমেই একটি জাতি সমৃদ্ধি লাভ করে। নারীরা সমাজের অর্ধেক অংশ। তাই নারীশিক্ষা নিশ্চিত করা মানে একটি পরিবার ও জাতিকে আলোকিত করা। মাদরাসা শিক্ষা আমাদের শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে বলিয়ান করে তোলে, যা দেশ ও দশের জন্য এক বিশাল সম্পদ।”তিনি আরও বলেন, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় মাদরাসা শিক্ষার মানোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের প্রতি তার বার্তা ছিল— সুশিক্ষা অর্জন করে দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি অধ্যাপক ড. মুহাঃ মিজানুর রহমান শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও ইসলামি আদর্শের সমন্বয়ে আলোকিত জীবন গঠনের আহ্বান জানান। অন্যদিকে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী স্থানীয় প্রশাসন থেকে মাদরাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। তিনি শিক্ষার্থীদের মন দিয়ে পড়াশোনা করার এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ নেয়ামত উল্লাহ। স্বাগত ও উদ্বোধনী বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ শাহাবাজ হোসেন নবীন ছাত্রীদের মাদরাসার নিয়ম-শৃঙ্খলা মেনে চলার এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। তিনি মাদরাসার অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
আলিম প্রথম বর্ষে সুযোগ পাওয়া শিক্ষার্থীরা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষাবিদদের সান্নিধ্যে এসে উচ্ছ্বাস প্রকাশ করে। অনুষ্ঠান শেষে সকলে প্রীতিভোজে অংশ নেন।
কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন হ্রাস রোধে সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি : কয়রায় সুন্দরবনের পরিবেশ রক্ষা ও দূষণ হ্রাসে করণীয় নির্ধারণে সরকারী রেসরকারী প্রতিষ্ঠানের সাথে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে সরকারী ও বেসরকারি প্রতিনিধি ও পরিবেশ কর্মীদের নিয়ে এ অভিজ্ঞা বিনিময় কর্মশালা অনু্ষ্িঠত হয়।
কয়রা কপোতাক্ষ কলেজের অবসারপ্রাপ্ত অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেকের সভাপতিত্বে
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইয়ুথ ফর সুন্দরবন কয়রার সভাপতি নিরপদ মুন্ডা। সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদের পরিচালানায় অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী ,সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ, উপজেলা নির্বাচন অফিসার মুহতারম বিল্ল্যাহ, পরিসংখ্যাণ অফিসার জামাল উদ্দীন ,সহকারী যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান, কয়রা থানার এস আই বিজন,কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী,সাংবাদিক ইমতিয়াজ উদ্দীন, ফরহাদ হোসেন, রুপান্তরের প্রজেক্ট অফিসার অনুপ রায়,এনজিও প্রতিনিধি মুস্তাক মাহমুদ, ফারুখ হোসেন, ইয়ুৃথ ফর সুন্দরবন কয়রায় সদস্য আশিকুজ্জামান, জিয়াউর রহমান, খাদিজা সুলতানা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রতিদিন আমাদের ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিনের বর্জ্য মাটি, পানি ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই দূষণ রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাজারে কাপড়ের ব্যাগ ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারের আহ্বান জানান বক্তারা।
এছাড়াও কর্মশালায় অংশগ্রহণ করেন সরকারী কর্মকর্তা জনপ্রতিনিধি , পরিবেশকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিগন।