• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রা বাস্তুভিটা জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় শতবর্ষ ধরে বসবাস করে আসা বাস্তুভিটা জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ৪নং কয়রা গ্রামের মোজাফফার গাজীর স্ত্রী মোছাঃ সাজিদা বেগম। রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন কয়রা মৌজায় এস এ খতিয়ান ০১ জমির পরিমাণ ‘১৫ শতক যাহা শতবছর ধরে বংশ পরম্পরায় বাড়ি ঘর নির্মাণ, পুকুর খনন, বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ বৃক্ষ রোপন করে ভোগদখলে আছি। যেখানে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহহীনদের জন্য দেওয়া ২ টি ঘর নির্মাণ করা আছে। প্রতিমধ্যে কোন কারণ ছাড়াই একই গ্রামের প্রতিবেশী উজির গাজীর ছেলে রহিম গাজীর নেতৃত্বে আরও ৩/৪ জন সঙ্গবদ্ধ হয়ে আমার বসত বাড়ির ভিতর প্রবেশ করে সম্পূর্ণ অবৈধভাবে আমার খাসদখলীয় জায়গা জোর পূর্বক ঘেরা বেড়া দিয়ে দখল ও গাছ গাছালি কেটে ক্ষতি করেছে। শুধু তাই নয় আমাকে বিভিন্নভাবে হুমকি সহ ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। তারা প্রভাবশালী হওয়ায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি প্রতিবাদ করতে সাহস পাচ্ছি না। নিরুপায়ে হয়ে এ বিষয়ে কয়রা থানায় একটি সাধারণ ডায়রি করছি। এ ছাড়া কয়রা যৌথ বাহিনী সহ ৯৯৯ এ জরুরি সেবার সহযোগিতা কামনা করেছি। তবে সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে রহিম গাজীর কাছে জানতে চাইলে তিনি বিষয়টির সদুত্তর না দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী সাজিদা বেগম প্রশাসনের নিকট তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সাংবাদিক শাওন ও মনির উপর সন্ত্রাসীরহামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহকারি মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি ও দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও আমার দেশের স্টাফ রির্পোটার কামরুল হোসেন মনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় কয়রা সদরে কয়রা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার পুর্বক তাদেরকে আইনের আওতায় আনতে হবে। হামলাকারিদের গ্রেফতার করা না হলে সাংবাদিক সমাজ বিভিন্ন কর্মসুচী গ্রহন করতে বাধ্য হবে। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, মাষ্টার আঃ খালেক, মাষ্টার আঃ রউফ, গোলাম রব্বানী, জিএম নজরুল ইসলাম, শেখ কওছার আলম, শেখ জাহাঙ্গীর কবির টুলু, জিয়াউর রহমান ঝন্টু, মোঃ ফরহাদ হোসেন, আবু ওবায়দা, হাফেজ জাহিদুর রহমান, মিজানুর রহমান লিটন, মজিবার রহমান, আরিফুর রহমান, ফারুক আজম, বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন, আবুল বাশার ডাবলু, আবু মুছা সানা, নজরুল ইসলাম, ঢালী রবিউল ইসলাম, জামায়াত নেতা আসলাম হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম বিল্লাহ, ছাত্রদল নেতা মোঃ আলমগীর হোসেন প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category