• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে পারমিটবিহীন ইজিবাইক অটোরিকশার দৌরাত্ম্য

মোঃ আল আমিন :
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : মাধবদী পৌর শহরসহ মহাসড়ক ও আঞ্চলিক সড়কজুড়ে অবাধে চলাচল করছে রেজিস্ট্রেশন ও রোড পারমিটবিহীন ইজিবাইক, অটোরিকশা ও মিশুক। বছরের পর বছর ধরে এই যানগুলো প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ‘আবেদিত’ বা ‘অনটেস্ট’ লেখা প্লেট লাগিয়ে চলছে দেদারসে। প্রতিদিন পৌর শহরের প্রতিটি মোড়ে এসব তিন চাকার যান যত্রতত্র যাত্রী উঠানামা করছে। হঠাৎ ঘুরিয়ে নেওয়া, অতিরিক্ত গতি আর চালকদের অদক্ষতার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে যাত্রীদের প্রাণহানি ও অঙ্গহানির ঘটনা দিন দিন বাড়ছে।
মাধবদী পৌরসভার সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা হাসান জানান, সর্বোশেষ ২০২২-২৩ লাইসেন্স প্রদান করা হয়েছে। ২০২৩-২৪ ও ২০২৫-২৬ অর্থবছরের জন্য কোন লাইসেন্স নবায়ন বা নতুন কোন প্রক্রিয়া করা হয় নাই। ২০২৩-২৪ অর্থবছরে ১৫০০ থেকে দুই হাজার ইজিবাইক, মিশুক ও রিকশা-ভ্যান লাইসেন্সের আওতায় এসেছিলো। প্রকারভেদে প্রতিটি গাড়ির ফি নির্ধারণ করা হয়েছিলো ৫০০ থেকে ৬০০ টাকা আবার কোন কোন ক্ষেত্রে রিক্সার ৩০০ টাকা। নতুন অর্থবছরের জন্য এখনও লাইসেন্স কার্যক্রম শুরু হয়নি। সরকার পরিবর্তনের পর পৌরসভায় নতুন প্রশাসক কাজ করছেন। আগে মাধবদী পৌরশহরে শুধু মাত্র আমাদের লাইসেন্স প্রদান করা নির্দিষ্ট ইজিবাইক ও অটোরিক্সাগুলো চলাচল করতো তাতে শহরে যানজট কম সৃস্টি হতো আর এখন মাধবদী পৌরশহরের আশপাশের ইউনিয়ন, গ্রাম-গঞ্জ থেকে অসংখ্য ইজিবাইক, অটোরিক্সা শহরে প্রবেশ করে চলাচল করছে তাতে তীব্র যানজটের সৃস্টি হচ্ছে। মাধবদী শহরে এখন কতগুলো ইজিবাইক ও অটোরিক্সা আছে জানতে চাইলে তিনি বলেন এর কোন নির্দিস্ট পরিসংখ্যান আমাদের কাছে এখন নেই। তবে ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় তিনগুন বেড়েছে। খুব দ্রুত পৌর প্রশাসক এর ব্যবস্থা নিবেন বলেও তিনি বলেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মহাসড়ক ও পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কে অঘোষিত স্ট্যান্ড গড়ে ওঠায় যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রশিক্ষণবিহীন এমনকি নেশাগ্রস্ত কিছু চালক ভাড়া নিয়ে ইজিবাইক চালাচ্ছে। ফলে চুরি, ছিনতাই ও নিত্য অভিযোগে অতিষ্ঠ যাত্রীরা।
শিল্পাঞ্চল হিসেবে মাধবদী শহর ও বাজার নরসিংদী সদরের প্রাণকেন্দ্র হওয়ায় এখানে পার্শ্ববর্তী জেলা উপজেলা ঢাকা সহ নারায়ণগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ, রূপগঞ্জ, গাজিপুর, কালিগঞ্জ ও টঙ্গির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ। ফলে প্রতিদিন মাধবদী পৌরশহরের প্রবেশ পথ ফায়ার সার্ভিসের মোড় থেকে বাসস্ট্যান্ড, কলেজ রোড, আনন্দী মোড়, পোস্ট অফিসের মোড়, পৌরসভার মোড়, ম্যানচেস্টার চত্তর পর্যন্ত মহাসড়কে প্রায় সহস্রাধিকের বেশী ইজিবাইক, মিশুক, রিকশা ও ভ্যানের সমাগম হয়। এর ফলে প্রতিদিনই শহরজুরে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ছোটখাটো দুর্ঘটনা ঘটতেই থাকে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থেকে নরসিংদী এখন এসব তিন চাকার যানবাহনের দখলে।
এ ব্যাপারে সুজন- সুশাসনের জন্য নাগরিক এর মাধবদী শাখার সভাপতি ও মাধবদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ মকবুল হোসেন বলেন, পৌরসভার চেয়ে ইউনিয়ন পর্যায়ে এই যানবাহনের সংখ্যা অনেক বেশি। পৌর এলাকায় কোনো ধরনের স্ট্যান্ড নেই, আবার চালক-মালিকদের জন্যও তেমন কোনো সুযোগ-সুবিধা নেই। এজন্য অনেকেই রেজিস্ট্রেশন করতে আগ্রহ দেখান না। যদি কর্তৃপক্ষ স্ট্যান্ড, ন্যূনতম সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে তবে চালক-মালিকরা অবশ্যই রেজিস্ট্রেশনের আওতায় আসতে আগ্রহী হবেন।
সচেতন মহল মনে করছে, উপজেলা ও পৌর প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অবৈধভাবে চলাচলকারী যানবাহনগুলোকে নির্দিষ্ট নিয়মে নিবন্ধনের আওতায় এনে ন্যূনতম প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে দুর্ঘটনা যেমন কমবে, তেমনি নিরাপদ সড়ক ব্যবস্থাও নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category