• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে রাস্তার কাজে বাধা ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

একেএম শাহজাহান :
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালীর সদর উপজেলার দেবীপুর এলাকায় দীর্ঘদিনের অবহেলিত রাস্তার কাজে বাধা এবং স্থানীয় সুমনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
শনিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার, আহত সুমন ও তার পরিবারের নিরাপত্তা প্রদান এবং হামলার পর বন্ধ হয়ে যাওয়া বেড়ীবাঁধের রাস্তার কাজ পুনরায় শুরুর দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, স্থানীয় আল-হেরা জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম রাজ্জাক, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউসুফ, আরিফ, জুয়েল ও খোকনসহ প্রমূখ।
বক্তারা অভিযোগ করেন, গত ২৭ অক্টোবর দেবীপুর এলাকায় সরকারি বেড়ীবাঁধের রাস্তার কাজ চলাকালে একদল সন্ত্রাসী এলজিইডি ঠিকাদারের কর্মচারী মো. সুমনের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন।
এ ঘটনায় আহতের ভাই মো. রিপন বাদী হয়ে, স্থানীয় আব্দুস ছোবহান জিন্নাহ, আব্দুল মান্নান ও মাকসুদুর রহমান সহ আরো অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করলেও পাঁচ দিন পার হলেও এখনো কোনো আসামীকে গ্রেফতার করা হয়নি। বরং আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তারা।
পরে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।স্বারকলিপিতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার, আহত পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বন্ধ হয়ে যাওয়া বেড়ীবাঁধের রাস্তার কাজ অবিলম্বে শুরু করার দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category