• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কমিউনিটি ব্যাংক ও উইগ্রো টেকনোলজিসের মধ্যে কৃষি সেবায় ব্যবসায়িক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : কৃষক ও কৃষিখাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জীবনমান উন্নয়ন এবং সহজে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও উইগ্রো টেকনোলজিস লিমিটেডের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির মাধ্যমে কৃষকদের জন্য প্রয়োজনীয় অর্থায়ন, কৃষিউপকরণ সরবরাহ, পরামর্শ সেবা, উৎপাদিত পণ্যের ক্রেতাসংযোগ, ওয়ার্কিং ক্যাপিটাল লোনের ব্যবস্থা এবং উইগ্রোপ্ল্যাটফর্মের মাধ্যমে কৃষি ঋণ প্রদানের কার্যক্রম আরও বিস্তৃত হবে। এর ফলে কৃষি উৎপাদন, বাজার সংযোগ এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
গতকাল রাজধানীর গুলশানে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিওয়াসাআদত এবং উইগ্রো টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুর রহমান নিজনিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উইগ্রো টেকনোলজিসের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ইলহাম হাসান চৌধুরী, চিফ অপারেটিং অফিসার ফাইয়াজ সাফির, কো-ফাউন্ডার ও সিএস ওজনবাকলি এবং সিনিয়র এক্সিকিউটিভ আব্দুল্লাহ আল সাদ। এছাড়াও কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান, হেড অব এসএমই অ্যান্ড এগ্রিকালচার শরীফ হাসান মামুনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতার উদ্যোগকে স্বাগত জানান।
কৃষকদের আর্থিক সক্ষমতাবৃদ্ধি, বাজারপ্রসার এবং আধুনিক কৃষিব্যবস্থাপনায় সহায়তা প্রদানের মাধ্যমে এই চুক্তি দেশের কৃষিখাতকে আরও শক্তিশালী করবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category