• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার : আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক :
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের সুর হতাশাজনক।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেবেন বলেও উল্লেখ করেন আইন উপদেষ্টা।
তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল যদি মনে করে সরকার তাদের মতো করে সিদ্ধান্ত নেবে সেটা গ্রহণযোগ্য হবে না।’
আসিফ নজরুল বলেন, ‘আমরা বুঝতে পারছি না যে, এতদিন ধরে আলোচনা করে ঐক্যমত কেন আসে না। এটা নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে। তাদের আলোচনার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে।’
‘তারা এখন যে অনৈক্য দেখাচ্ছেন, এটা তাদের বিবেচনা করা উচিত। আমরা কমিশনের সুপারিশ নিয়েছি। সুপারিশটা আমরা কীভাবে বাস্তবায়ন করব সেখানে সরকারের স্বাধীনতা রয়েছে। এটা আমাদের প্রধান উপদেষ্টা নির্ধারণ করবেন,’ যোগ করেন তিনি।
আসিফ নজরুল বলেন, ‘ঐকমত্য কমিশন দুইটা বিকল্প দিয়েছে। একটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারপর গণভোট, তারপর ২৭০ দিনের মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হয়ে যাবে। এটা আদৌ সম্ভব কি না, আমরা দেখবো। আরেকটা হচ্ছে এই দায়িত্ব নির্বাচিত সংসদের কাছে ছেড়ে দেওয়া।’
‘এই দুইটা বিকল্পের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ। গণভোট কবে সেটা নিয়ে তো বিরোধ তীব্র পর্যায়ে,’ বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, ‘এসব ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা নেতৃত্ব দেবেন, আমরা সহায়তা করব। সিদ্ধান্তটা কোনো পার্টিকুলার কেউ নেবেন না এটা নিশ্চিত থাকেন। সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সঙ্গে কনসাল্ট করার প্রয়োজন হলে তিনি করবেন। সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category