• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্য আবু হাসানের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের সদস্য আবু হাসানের বিরুদ্ধে একটি নামসর্বস্ব পত্রিকায় কুরুচিপূর্ণ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ইউপি সদস্য আবু হাসান বলেন, সম্প্রতি নামসর্বস্ব একটি পত্রিকায় আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এটি আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য এমন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। ঐ সংবাদে প্রকাশ করা হয়েছে, উত্তর বেদকাশি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে
পানির ট্যাংকি বিতরনে অর্থ লেনদেনে অভিযোগ রয়েছে ইউপি সদস্যর বিরুদ্ধে। এ ধরনের কোন ঘটনাই আমার জানা নেই। এ ছাড়া ঐ সংবাদে আরও যে অভিযোগ করা হয়েছে তা বাস্তবের সাথে কোন মিল নেই। এ ধরনের কাজের সহিত আমি কখনও জড়িত ছিলাম না। এখনও নেই। আমি দির্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছি। যার সুবাধে মানুষের কল্যানে নানামুখী কর্মকান্ড করে থাকি। আমার জনপ্রিয়তা দেখে আমার প্রতিপক্ষরা এমন মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে। এতে করে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। সংবাদ প্রকাশের পর তা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে করে আমার মানসম্মান নষ্ট করা হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমার ওয়ার্ডের কোন লোকজন অর্থ নেওয়ার ব্যাপারে অভিযোগ করতে পারবে না। আমি এ ধরনের কোন কাজের সাথে জড়িত নেই। এমনকি এ সকল বিষয়ে সব সময় আমি প্রতিবাদ করে থাকি। সংবাদ সম্মেলনে এ ধরনের মিখ্যা ও ভিত্তিহীন সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি অপপ্রচারকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category