• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে ৩ টি অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর

মোঃ আল আমিন :
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : নরসিংদীর মাধবদীতে অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী তিনটি অবৈধ কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নরসিংদী সদর ও মাধবদী থানায় অবস্থিত তিনটি কারখানা বন্ধ করা হয়।
পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা জানান, অভিযানকালে প্রথমে মাধবদীর আনন্দীতে অবস্থিত জিয়াংসু জিনডিং স্টোরেজ কোং লি. কারখানার (ব্যাটারি হতে সীসা প্রস্তুত) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নিকট মিটার হস্তান্তর করা হয় এবং কারখানার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
এরপর বিরামপুর কালীবাড়ি এলাকায় অবস্থিত মেসার্স আলী ফেব্রিক্স অ্যান্ড ডাইং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রেগুলেটর তিতাস গ্যাস কোম্পানির নিকট হস্তান্তর করা হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নিকট মিটার হস্তান্তর করা হয়। কারখানাটির কার্যক্রমও সম্পূর্ণরূপে বন্ধ করা হয়।
অভিযানের শেষ পর্যায়ে দক্ষিণ শিলমান্দীর পাঁচদোনা এলাকার আব্দুল্লাহ ডাইং ইন্ডাস্ট্রিজ লি. কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যথাক্রমে তিতাস গ্যাস কোম্পানি ও পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নিকট হস্তান্তর করা হয়। এ কারখানাটিও বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা, সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লা, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, পরিদর্শক সমর কৃষ্ণ দাস, সদর দপ্তরের পরিদর্শক মো. গিয়াস উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় নরসিংদী জেলা পুলিশের সদস্যরা, র‌্যাব-১১ এর টহল দল, তিতাস গ্যাস কোম্পানি, এবং নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর প্রতিনিধিরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না : নরসিংদীর মাধবদীতে রহুল কবির রিজভী
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: যারা সমাজে চাঁদাবাজি করে, মানুষের মনে আতঙ্ক তৈরি করে, নদীর বালি ও অন্যের জমি দখল করে তারা বিএনপির সদস্য হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সমাজের সজ্জন ও ভালো মানুষ, রিটায়ার্ড কর্মকর্তা-কর্মচারি, স্কুল ও কলেজের শিক্ষক, কৃষক প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবে।
তিনি বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর মাধবদীতে হেরিটেজ রিসোর্টে দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছেন, যারা রক্তাক্ত করেছেন জনপদের পর জনপদ। তারা বিএনপির সদস্য হতে পারবে না উল্লেখ করে তিনি আরও বলেন, সমাজবিরোধীরা যদি দলে যোগ দিতে না পারে তবে ৯০ শতাংশ মানুষ বিএনপির পতাকাতলে আসবে।
বিগত সরকারের সমালোচনা করে রহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংসকারী এবং গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছে। এদিকে, জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তাদের এক নেতা বলেছেন, নির্বাচন হতেও পারে, নাও হতে পারে। তাদের বক্তব্যের সাথে শেখ হাসিনার বক্তব্য মিলে যাচ্ছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর এলাহির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. ক. (অব.) জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক এডভোকেট শিরিন সুলতানা, সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য ফেরদৌস আহমেদ খোকন, আকরামুল হাসান মিন্টু, ইকবাল হাসান শ্যামল, রাশেদ ইকবাল খান।
এসময় জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category