• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজধানীর দক্ষিণখানে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

কাজি আরিফ হাসান :
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাজধানীর দক্ষিণ খান প্রেমবাগান এলাকায় অটোরিকশার যানজট, আর এ সময় মিনহাজ চায়ের কাপ নিয়ে রাস্তা পার হচ্ছিলো এমন সময় একটি অটোরিকশা অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করে এবং শিশু মিনহাজ(১৩) রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা ধাক্কা দিলে মিনহাজ রাস্তা পড়ে যায়,এ সময় অপর পাশ থেকে বেপরোয়া ভাবে অন্য একটি অটোরিকশা পড়ে যাওয়া শিশু মিনহাজকে আবারও ধাক্কা দিলে রাস্তা থেকে দুরে সরে যায়,তাকে রক্তাক্ত অবস্থা কুয়েত মৈত্রি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশু মিনহাজ নিহত হয়। মুহুর্তে নিভে গেলো হাসিখুশি মিনহাজের স্বপ্ন। নিহত মিনহাজ প্রেমবাগান জনতা ইলেকট্রনিক তোফাজ্জলে সাহেবের দোকানে কর্মরত ছিলো। এ দুর্ঘটনাঘটে গতকাল ২৯ আগস্ট(বুধবার) আনুমানিক সকাল ১১ টায় ঘটে বলে তথ্য নিয়ে জানা গেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ খান থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে। ঘাতক একজন অটোরিকশা চালক গ্রেফতার করলেও অপর অপর অটোরিকশা চালক পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত মিনহাজের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। এদিকে দক্ষিণ খান প্রেমবাগান এলাকায় এই দুর্ঘটনার প্রত্যাক্ষদশীরা জানায়,ঘাতক অটোরিকশা চালকের অবশ্য ফাঁসি চায় এলাকাবাসী, সেই সঙ্গে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল নিষিদ্ধ দাবি জানায়। কারন এই অটোরিকশা ও ইজি বাইকের দুর্ঘটনায় প্রতিদিনই ঢাকা শহরে কোথাও না কোথাও দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category