• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে স্বামীকে ডাক্তারের কাছে পাঠিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র নিয়ে স্ত্রী উধাও

মোঃ আল আমিন :
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : স্ত্রীর পরকিয়া প্রেমের মুল্য দিলেন স্বামী। স্বামীকে ডাক্তারের কাছে পাঠিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র নিয়ে উধাও হয়েছেন নরসিংদী মাধবদীর এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে রোববার (২৬ অক্টোবর) রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে।
ভুক্তভোগী সোহেল খাঁন দড়িপাড়া গ্রামের আব্দুল জলিল খাঁনের ছেলে। তিনি জানান, রোববার সন্ধ্যায় অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য মাধবদী সিটি হাসপাতালে নিয়ে যান। এ সুযোগে রাত আনুমানিক আটটার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে তার স্ত্রী তানজিলা জাহান বাঁধন নগদ ৫ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার এবং মূল্যবান কাগজপত্র নিয়ে সন্তানসহ উধাও হয়ে যান।
সোহেল খাঁন আরো বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং মাধবদী সিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালটি বাড়ির কাছেই হওয়ায় সেখানে বাবাকে ভর্তি না করে প্রতিদিন যাতায়াতের মাধ্যমে চিকিৎসা চলছিল। বাড়িতে স্ত্রী ও সন্তান ছাড়া আর কেউ ছিল না। এই সুযোগে আমার স্ত্রী সন্তানসহ পরিকল্পিতভাবে নগদ অর্থ, স্বর্ণালংকার ও কাগজপত্র নিয়ে পালিয়ে গেছে।”
তিনি আরও জানান, ঘটনার দেড় ঘণ্টা পর বাসায় ফিরে এসে দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। তার ধারণা, এটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাকে নিঃস্ব করার উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়।
এ ঘটনায় রোববার রাত সাড়ে ১১টার দিকে মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অভিযোগ পাওয়ার পর মাধবদী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category