• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীর শিলমান্দীতে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ ও পথসভা

মোঃ আল আমিন :
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : আসন্ন সংসদ নির্বাচনের লক্ষে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ ইব্রাহিম ভূইয়া ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। শুক্রবার (২৪অক্টোবর) সকালে মাধবদীর শিলমান্দী ইউনিয়নে এই ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন তিনি।
গণসংযোগে শিলমান্দী ইউনিয়নের সাধারণ জনগনের সাথে যোগাযোগ করেন এবং তাদের দুর্ভোগের কথা শুনেন। এসময় গণসংযোগ করে একটি পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নরসিংদী সদর আসনের দাঁড়িপাল্লা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী মোঃ ইব্রাহিম ভুইয়া, এসময় তার সাথে বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ ও কর্মী সহযোগীরা উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে এলাকার হাট মাঠ রাস্তাঘাট প্রাণবন্ত হয়ে ওঠে। জমজমাট প্রচারণায় মুখরিত হয় চারপাশ। সর্বস্তরের জনগণের উচ্ছ্বাস ও আন্তরিক সমর্থন ছিল ব্যাপকভাবে। গণসংযোগের এসময় সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে থাকার প্রতিশ্রুতি দেন। তারা বলেন এবার আমরা জামায়াতকেই ভোট দিবো।

মাধবদী ফায়ার সার্ভিসের গণসচেতনতামূলক কার্যক্রম
মোঃ আল আমিন :
সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : শীতকালীন ও শুকনো মৌসুমে দেশে অগ্নিকাণ্ডের ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পায়, যার ফলে প্রতি বছর অসংখ্য প্রাণহানি, আহত ও বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এই বাস্তবতা বিবেচনায় রেখে “নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” মাননীয় মহাপরিচালকের নির্দেশনায় নরসিংদী মাধবদী বাজার ফায়ার স্টেশন একটি জনসচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করে।
গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে মাধবদীর শেখেরচর বাজার (বাবুরহাট) হোটেল এক্স এর সামনে রাত্রিকালীন প্রজেক্টর স্ক্রিনে অগ্নিনিরাপত্তা বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং জনসাধারণের মাঝে ব্যাপক গণসংযোগ পরিচালিত হয়। এ সময় অগ্নিকাণ্ডের সময় করণীয়, সিলিন্ডার গ্যাসের আগুন নির্বাপন পদ্ধতি এবং অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহারিক প্রশিক্ষণ প্রদর্শন করা হয়।
এছাড়াও অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে কীভাবে সচেতন থাকা যায় এবং জরুরি অবস্থায় ফায়ার সার্ভিসের হটলাইন “১০২”-এ যোগাযোগের গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করা হয়।
উক্ত কার্যক্রমে নেতৃত্ব দেন মাধবদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ রায়হান। জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে শীতকালীন মৌসুমে অগ্নিকাণ্ডজনিত প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category