• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৩ বন্ধু নিহত

মোঃ আল আমিন :
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : যাত্রীবাহি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিন বন্ধু নিহত হয়েছেন নরসিংদীর মাধবদীতে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের আজিজুল ইসলামে ছেলে সিয়াম মিয়া (২২), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) ও রবিউল ইসলামের ছেলে অটো চালক ফাহিম মিয়া (৩০)। নিহতের স্বজনরা জানান, রাতে ইজিবাইকে করে তিনজন মাধবদীর দিক থেকে রাইনাদী এলাকায় যাচ্ছিলেন। এসময় ইজিবাইকটি মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুত গতির লাকি পরিবহন বাসটি ইজিবাইককে চাপা দেয়। এসময় দুইজন ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান আরো একজন।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দ্রুত গতির যাত্রীবাহি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজন নিহত হয়েছে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে বাসের চালক ও সহযোগী।
স্থানীয়রা জানান, রাইনাদি মহাসড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিক্সা এখন যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। এই ধরনের ব্যাটারি চালিত ছোট যানবাহনগুলো মহাসড়কের নিয়ম-কানুন উপেক্ষা করে যত্রতত্র চলাচল করছে। অধিকাংশ চালক অদক্ষ হওয়ায় প্রায়ই বড় ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এখনই প্রয়োজন প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও সচেতনতার উদ্যোগ যাতে আর কোনো প্রাণ মহাসড়কের বেপরোয়া অটোরিকশার বলি না হয়। পরে শুক্রবার বাদ জুম্মা রাইনাদী গোরস্তানে এক সাথে তিন জনের জানাজা নামাজ শেষে পাশাপাশি কবরে-ই দাফন সমপন্ন করা হয়। ৩ যুবকের মৃত্যুর ঘটনায় মাধবদীর রাইনাদী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category