সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুরে বহুদিনের আতঙ্কের নাম ছিল সাগর শিকদার। পিরোজপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের এই স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তথাকথিত ‘মাদক সম্রাট’-এর দাপটে সাধারণ মানুষের জীবন ছিল বিপর্যস্ত। অবশেষে ডিবি পুলিশের এক অভিযানে তার গ্রেপ্তার এলাকায় স্বস্তির হাওয়া বইছে।
সাগর শিকদার শুধু মাদক ব্যবসার সাথেই জড়িত নন, তার নাম জড়িয়ে আছে একের পর এক ভয়াবহ অপরাধের সাথে। এলাকার ভুক্তভোগীরা জানান, নারী কেলেঙ্কারি, অপহরণ, চাঁদাবাজি থেকে শুরু করে একাধিক ফৌজদারি মামলায় তার নাম আসামি। বছরের পর বছর ধরে সে তার ক্ষমতার জোরে ও অপরাধ জগতের নেটওয়ার্ক দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তির অনেকেই স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার কথা বলছেন। এক বাসিন্দা আবেগপ্রবণ কণ্ঠে বলেন, “সাগরের অত্যাচারে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। আমাদের সন্তানদের নিয়ে সর্বদা আতঙ্কে থাকতে হতো। সে আমাদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করত, প্রতিবাদ করলে হুমকি দিত। আল্লাহর শুকরিয়া, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।”
অন্য ভুক্তভোগী বলেন, (সাগর) শুধু মাদকই বিক্রি করত না, আমাদের সম্মানও নষ্ট করার চেষ্টা করত। অনেক মা-বোন তার ভয়ে বাইরে যেতে পারতেন না। আজ আমরা যেন নতুন জীবন পেলাম।
এলাকাবাসীর এখন একটাই দাবি, এই ‘মাদক সম্রাট’ যেন কোনোভাবেই শাস্তির হাত থেকে রক্ষা না পায়। তারা চান, সাগর শিকদারের বিরুদ্ধে করা সকল মামলা দ্রুত ও নিষ্পত্তি হোক এবং তার কঠোর (চরম) শাস্তি নিশ্চিত হোক, যাতে তার মতো অন্যায়কারীদের জন্য এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকে।
সাগর শিকদারের গ্রেপ্তার ও এলাকাবাসীর প্রতিক্রিয়ার চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই গ্রেপ্তার পিরোজপুরবাসীর জন্য একটি বড় রিলিফ (মুক্তি) বলে মনে করছেন স্থানীয়রা। এখন সকলের চোখ প্রশাসনের পদক্ষেপের দিকে।

পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ-২০২৫ এর উদ্ভোধন
পিরোজপুর প্রতিনিধি: “সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উদ্ভোধন হয়েছে ট্রাফিক সপ্তাহ ২০২৫। বৃহস্পতিবার (২৩ অক্টোবর)পিরোজপুর সিও অফিস চত্বরে এই ট্রাফিক সপ্তাহের উদ্ভোধন করেন পিরোজপুর এর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
পরে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে পিরোজপুর জেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে সি ও অফিস এসে শেষ হয়।
র্যালী শেষে মোটরসাইকেল যাত্রীদের মাঝে পুলিশ সুপার হেলমেট বিতরন করেন ও মাথায় থাকা হেলমেট পরিধানকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে সি ও অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার – যাত্রী ও নাগরিকদের সড়ক পরিবহন আইন মেনে চলার আহবান জানান,সড়ক দূর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন ভঙ্গ করলে জেলার ট্রাফিক বিভাগ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি জেলা ট্রাফিক বিভাগ এবং বিআরটিএ ট্রাফিক চেকিংয়ের মাধ্যমে নাগরিকদের সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলতে উদ্ধুদ্ধ করেন।
এ সময় বক্তারা বলেন,আজকের এই আয়োজন শুধু একটি সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন নয়,এটি আমাদের সম্মিলিত দায়িত্ববোধের নতুন অধ্যায়।
মনে রাখবেন, ট্রাফিক পুলিশ শুধু জরিমানা করার জন্য নয়- তারা দিনরাত আমাদের জীবন রক্ষার জন্য কাজ করে।তাদের সহযোগিতা করুন, নিজে নিয়ম মেনে চলুন অন্যকে সচেতন করুন, পথ আমাদের সবার, তাই দায়িত্ব ও সবার।
সভায় ট্রাফিক সার্জেন্ট শায়লা শারমিন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সওজ, সড়ক, উপ-বিভাগ,কাউখালী এর উপ – বিভাগীয় প্রকৌশলী বি এম রাজিমুল আলীম রাজু, বিআরটিএ পিরোজপুরের উপ- পরিচালক মোবারক হোসেন,পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, পিরোজপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, পিরোজপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহমেদ রাজিব,টিআই (প্রশাসন), বিআরটিএ কর্মকর্তা কর্মচারীগন, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় নেতৃবৃন্দ, সাধারন জনগন প্রমুখ।