• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে পুলিশের পোশাক পরে ডাকাতির সময় তিন ডাকাত গ্রেপ্তার: অস্ত্র, পুলিশ ভেস্ট, মোবাইল ও সিএনজি উদ্ধার

মোঃ আল আমিন :
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : পুলিশের পোশাক পরে সংঘটিত দস্যুতার ঘটনায় নরসিংদীর মাধবদীতে তিনজনকে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ। বুধবার (২২ অক্টোবর) ভোর রাতে মাধবদী থানাধীন পাঁচদোনা টু ডাঙ্গা রোডের আমদিয়া বাজার সংলগ্ন টাওয়াদি ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোর রাতে একদল দুর্বৃত্ত পুলিশ সদস্য পরিচয়ে টাওয়াদি ব্রিজ এলাকায় দস্যুতা সংঘটিত করে। খবর পেয়ে মাধবদী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলামের নির্দেশে এস আই মো: আল আমিন ও এস আই মিজানুর রহমানের নেতৃত্বে একদল আভিযানিক টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো: আরিফুল ইসলাম আরিফ (৩৩), আলমগীর হোসেন (৩২) ও মো: শামীম (৩৬)।
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৩টি চাকু, দুইটি পুলিশের রিফলেক্টিং ভেস্ট, দুইটি মোবাইল ফোন, দস্যুতায় ব্যবহৃত ১টি সিএনজি এবং লুট করা টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে।
মাধবদী থানা অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম বলেন,“এটি ছিল পরিকল্পিত ডাকাতির চেষ্টা। দ্রুত অভিযান পরিচালনা করে ডাকাতদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত সামগ্রীসহ তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, পুলিশের দ্রুত পদক্ষেপে এলাকায় আতঙ্কের পরিবর্তে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category