• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় লির্ডাসের প্রকল্প অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় লির্ডাসের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। লির্ডাসের কর্মসুচী পরিচালক এবিএম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তরুন রায় ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ। প্রকল্পের কর্মসুচী ব্যবস্থাপক শারমীরয়ারা লিনার পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, কৃষিবীদ স, ম নজরুল ইসলাম, ইউপি সদস্য রেজাউল করিম কারিম, মোস্তাফিজুর রহমান, মিতা রানী মন্ডল, সেলিনা আক্তার লাইলী, লির্ডাসের সঞ্জয় কুমার বাইন, উপকারভোগী সদস্য আশিকুজ্জামান আশিক, কবিতা মন্ডল প্রমুখ। অবহিতকরন সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ প্রকল্পের উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি : কয়রা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দিবসটি পালন উপলক্ষে বেলা ১১ টায় কয়রা সদরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে আলােচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মৃন্ময় কুমার মন্ডল, সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আসাদুল হক, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার,
হেলভেটাস বাংলাদেশের ওয়াশ কো-অর্ডিনেটর মোঃ নাসির উদ্দীন, ডরপের উপজেলা সমন্বয়কারি মোঃ শরিফুল আলম তুহিন, ডিএসকে নবপল্লব প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর আফসানা হোসেন, অডিএফের উপজেলা সমম্বয়কারি আনারুল ডাবলু প্রমুখ। আলোচনা শেষে হাত ধোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কয়রায় বন বিভাগের অভিযানে ৬৫০ কেজি অবৈধ ঝিনুক জব্দ
কয়রা(খুলনা)প্রতিনিধি : সুন্দরবন কাশিয়াবাদ স্টেশনের বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে ৬৫০ কেজি অবৈধ ঝিনুক জব্দ করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের নেতৃত্ব অভিযান চালিয়ে ৫নং কয়রা শাকবাড়িয়া নদীর চর হতে এ সকল ঝিনুক জব্দ করা হয়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) মোঃ শামীম রেজা মিঠু বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
জব্দকৃত ঝিনুক কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে শাকবাড়িয়া নদীকে অবমুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category