• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে বিশ্ব পরিসংখ্যান দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা :
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : সোমবার সকালে (২০ অক্টোবর) পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস। এবারের আয়োজনের মূল শ্লোগান ছিল “সবার জন্য মানসম্মত পরিসংখ্যান”। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ‎র‌্যালিটি সার্কিট হাউজের সামনে থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা ‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান।
সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদ এর সঞ্চালনায় ‎অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মাসুম মিয়া।
‎বক্তারা সমাজ, রাষ্ট্রের উন্নয়ন অগ্রগতিতে পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য উন্নয়নের ভিত্তি। আধুনিক ও উন্নত সমাজ ও রাষ্ট্রের গঠনে পরিসংখ্যানের ব্যবহার আরও সম্প্রসারিত করা প্রয়োজন। উন্নত ও দক্ষভাবে পরিসংখ্যানগত তথ্য-উপাত্ত ব্যবহারের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন সাধন। এ ছাড়া উন্নতি সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category