• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা ও সিএনজি জব্দ, ২ মাদক কারবারি হাতেনাতে গ্রেফতার

মোস্তাফিজুর রহমান :
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : ১৯ অক্টোবর ২০২৫ খ্রিঃ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন উত্তর কাশিপুর মৌজার তেলীোড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- কুড়িগ্রামের জেলার ফুলবাড়ী থানাধীন চন্দ্রখানা বুদারবান্নি চিনাবাড়ি এলাকার মোঃ খোরশেদ আলম (৩৮) ও খালিশা কোটাল এলাকার মোঃ শফিকুল ইসলাম (৫০)।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন উত্তর কাশিপুর মৌজার তেলীপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ফুলবাড়ীতে তিনটি বস্তায় মোট ৭৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দসহ ২ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে। #পুলিশসুপারকুড়িগ্রাম
মাদকের মরণ নেশায় ঝুঁকে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে- মাদক ব্যবসায়ীদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে বলে জানিয়েছেন, কুড়িগ্রামের সচেতন মহল: একইসাথে জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের কার্যকর পদক্ষেপে ধন্যবাদ জানানো হয়েছে পুলিশকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category