• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বিমান- নৌ- সেনা এবং ফায়ারসার্ভিসের সহায়তায় বিমান বন্দরে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে বিমান বন্দর স্বাভাবিক হতে আরও কিছুক্ষণ সময় লাগবে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট। এছাড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী।
এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালালের কার্গো জাহাজের একটি অংশে আগুন লাগে। মুহূর্তে আগুনের কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে চারিদিকে। ধোঁয়ার কুন্ডলিতে বিমানবন্দরের আকাশ কালো হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একাধিক ছবি, ভিডিও দেখা গেছে। যা দেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অগ্নিকাণ্ডের এই খবর পেয়েই দ্রুত নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে ঘটনাস্থলে বাহিনীটির ৩০টি ইউনিট কাজ করছে। সঙ্গে যোগ দিয়েছেন বিমান বাহিনীর বিশেষ প্রশিক্ষিত সদস্যরাও।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দের দায়িত্বরতরা কাজ করছে।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করেছে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুনের উৎস শনাক্তে কাজ চলছে এবং আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টনীতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে অগ্নিকাণ্ডের জেরে শাহজালালের ঢাকাগামী আন্তর্জাতিক ফ্লাইটগুলো নামছে কলকাতা, সিলেট এবং চট্টগ্রামের বিমানবন্দরে। এছাড়া ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category