• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় তাযকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটবসম, কয়রা (খুলনা) : কয়রায় তাযকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আল-হেরা কুরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। আল-হেরা কুরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মাওলানা এম এ গনির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নেয়ামুতুল্যাহের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানপুরের পীরজাদা মরহুম মোঃ হাসান (রাঃ) এর ছোট পুত্র পীরজাদা মাওলানা আবু জাফর মোঃ মুবাশশির হুসাইন। এতে প্রধান আলোচক ছিলেন জামিয়া ইসলামীয়া খাদেমুল ইসলাম কমলাপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আকবার হুসাইন। বিশেষ আলোচক ছিলেন মাওলানা মিজানুর রহমান (ভান্ডারপোল) মাওলানা আঃ রশিদ ইসলামপুরী, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি ইলিয়াস আমিন, মাওলানা জাকারিয়া হোসাইন, মাওলানা মোঃ ইলিয়াছ হুসাইন, মাওলানা ইমাম উদ্দিন ও মুফতি ফরহাদ বিন আব্দুর রহিম। সার্বিক তত্বাবধানে ছিলেন আল-হেরা কুরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশন কয়রা উপজেলার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রীত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা নুরুল ইসলাম ফারুকী, আলহাজ্ব হাফেজ নুর মোহাম্মদ ( মধু হাফেজ) মাওলানা ফরিদ উদ্দিন, আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, মাওলানা মুজিবুর রহমান। অনুষ্ঠানে খানপুরের পীরজাদা মোঃ হাসান (রাঃ) জীবনী নিয়ে আলোচনা রাখেন এম ফিল গবেষক মুহাদ্দিস আশরাফুল আলম ও কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাওলানা তমিজ উদ্দিনের জীবনী নিয়ে আলোচনা রাখেন কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ, ব,ম আঃ মালেক। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কয়রা ছিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা হাবিল উদ্দিন ঐহিদী। অনুষ্ঠানে কয়রা উপজেলার বিভিন্ন প্রান্ত হতে আগত ওলামায়েকেরামগন, শিক্ষক, সাংবাদিক সহ ধর্মপ্রান মুসালমানবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category