• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় ৪৮ কজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশনের বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে ৪৮ কেজি হরিণের মাংস সহ ১ শিকারীকে আটক করেছে। আটককৃত হরিণ শিকারী হলেন কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের হামিদ গাজীর পুত্র দিদারুল ইসলাম (৩৫)। তবে অভিযানের বিষয়টি জানতে পেরে তার সাথে থাকা আরেক শিকারী ১নং কয়রা গ্রামের মনিরুল ইসলাম নৌকা হতে লাফ দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২ টি নৌকা, ১১৫ কেজি মাছ ও হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। জানা গেছে সোমবার (১৪ অক্টোবর) রাত ১১ টার দিকে ৪নং কয়রা গ্রামের শাকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা হতে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই হরিণের মাংস সহ তাকে আটক করে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক( এসিএফ) মোঃ শামীম রেজা মিঠু বলেন, এ ব্যাপারে ২ জনের নাম উল্লেখ করে বন্যপ্রানী আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত হরিণের মাংস ও মাছ পচনশীল হওয়ায় আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। আটক হরিণ শিকারীকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category