• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা হতে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলা সদরের কপোতাক্ষ নদের গোবরা, ঘাটাখালি, হরিণখোলা ও ২নং কয়রা গ্রামের ভাঙ্গন কবলিত এলাকা হতে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে হুমকির মুখে পড়েছে বেড়িবাঁধ সহ ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। ভাঙ্গন কবলিত এলাকা হতে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩) অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় হরিণখোলা বেঁড়িবাধে স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য শেখ আবুল কালাম, জামায়াত নেতা মাওলানা আব্দুল হাই, স্থানীয় সমাজ সেবক শেখ রাশেদ, শেখ কেরামত আলী, আবু হানিফা প্রমুখ। মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশ গ্রহন করেন। বক্তারা বলেন, এক শ্রেনীর অসাধু চক্র প্রতিনিয়ত বালু উত্তোলন করছে। এটি বন্ধের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
কয়রাা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় এ উপলক্ষে কয়রা সদরে র‌্যালি শেষে। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জমায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম,এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, এনজিও প্রতিনিধি আঃ মালেক, মোঃ মোস্তাক মাহমুদ, নিজাম উদ্দীন, অশোক কুমার দাস, কুদরত উল্যাহ ফারুক বিজু, নাসির উদ্দীন, শরিফুর রহমান, তানিয়া আক্তার, হাসিবুল ইসলাম টুটুল, মিজানুর রহমান, আতাউর রহমান প্রমুখ।

কয়রায় যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১৫ অক্টোবর কয়রা উপজেলা যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্য সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে যুবদল কয়রা উপজেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। কয়রা উপজেলা যুব দলের আহবায়ক মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য খুলনা জেলা সাংগঠনিক টিমের আহবায়ক রুবেল মীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা সাংগঠনিক টিমের সদস্য সচিব ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন। কয়রাা উপজেলা যুব দলের সদস্য সচিব মোতসিম বিল্যাহের পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা হাবিবুন্নবী, পীরআলী, জাকারিয়া আহমেদ, নাসির উদ্দীন, ইহছানুর রহমান, মাসুদুর রহমান, দেলোয়ার হোসেন, আহাদুর রহমান লিটন, আনারুল ইসলাম ডাবলু প্রমুখ। মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ১৫ অক্টোবর কয়রায় যুবদলের সমাবেশ সকল করতে সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। কয়রার ৭ টি ইউনিয়নের যুবদল দলের সকল নেতা কর্মী সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ এই সমাবেশে উপস্থিত থাকবেন। ইতি মধ্যে সমাবেশ উপলক্ষে মাইকিং ও প্রচার প্রচরনা অব্যাহত রয়েছে। লিফলেট বিতরন কার্যক্রম চলমান রাখার পাশাপাশি বিভিন্ন জায়গায় মতবিনিময় সভা করা হচ্ছে। এ সময় সমাবেশ সফল করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category