সবুজবাংলা২৪ডটকম, কয়রা(খুলনা) : কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছ। রবিবার (১২ অক্টােবর) সকাল ১০ টায় কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই টিকাদান কার্যক্রমের উদ্ধােধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মােহাঃ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কয়রা থানার সেকেন্ড অফিসার এম রাজেত আলী, কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হােসেন, সহকারী শিক্ষা অফিসার বুধার চন্দ্র মন্ডল, কয়রা মদিনাবাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ সরােয়ার, উপজেলা সেনেটারী ইনেসপেক্টর নারায়ন চন্দ্র, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, শেখ মনিরুজ্জামান মনু প্রমুখ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিম জানান, শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এক মাস ব্যাপী এই কর্মসুচীতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৫৩ হাজার শিশুকে বিনামুল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।
সাংবাদিক আরিফুর রহমানের চাচার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রেসক্লাবের সদস্য শেখ আরিফুর রহমানের চাচা শেখ আব্দুর রাজ্জাক (৬৭) স্টোকজনিত কারনে মৃত্যুবরন করেছেন ( ইন্না….. রাজেউন)। রবিবার যোহরবাদ ৩নং কয়রা গ্রামে তার নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সহ-সভাপতি মাস্টার আব্দুর রউফ শেখ কওছার আলম, সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম, মোঃ গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ হাবিবুল্লাহ হাবিব, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু, ত্রান ও পূর্ণবাসন সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির টুলু, নির্বাহী সদস্য মোহাঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, গীরেন্দ্রনাথ মন্ডল, সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, আঃ খালেক, গাজী আঃ ছালাম, শহিদুল্যাহ শাহিন, নুরুল আমিন নাহিন, মজিবার রহমান, আবুল বাশার, আজিজুল ইসলাম, মাসুদ রানা, মিজানুর রহমান লিটন, আবু ওবাইয়দা, হাফেজ জাহিদুর রহমান, হাফিজুল ইসলাম, প্রভাষক রবিউল ইসলাম, ফারুক আজম, মল্লিক আঃ রউফ প্রমুখ।